শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ‎

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত নোটিশে এ কমিটি অনুমোদন দেওয়া হয় 

‎

‎নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাগর আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাজিদ ইসলাম দিপু।

‎

‎এছাড়া সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ রাব্বিউল হাসান তানভী, ফাহিম মুবিন আকিব, রূপক মিয়া, সালাউদ্দিন, মোঃ জোনাইদ হাসান, মোঃ মুন্নাফ হোসেন, মুস্তাকিন, আল-আমিন, মোঃ আশরাফুল আলম রবিন (রিয়ান), মো: মাহমুদুল হাসান পারভেজ, মোঃ ফুয়াদ হাসান, সুমন মিয়া, মো: আখিল আহমেদ, মোহাম্মদ আদনান, মোঃ জামিল হোসেন এবং তানজিম আহমেদ।

‎

‎যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উদয় তালুকদার, আব্দুল হাদী, আরিফুল ইসলাম, রায়হান আহমেদ, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মুবিন, মোঃ সাকিব হোসেন, আফজালুর রহমান আবির, শাফায়াত তানজিম, হুমায়ুন কবির রিয়াদ, সাগর হোসাইন ও শামীম হোসেন।

‎

‎সহ সাধারণ সম্পাদক হয়েছেন রাজু মিয়া, মোঃ সোহাগ হাসান, মোঃ সামিউল আলম সিদ্দিকী মোস্তাকিম ও হাকিমুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিমন মিয়া এবং সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন আল শাহরিয়ার রাজ, সীমান্ত হোসেন জয়, মোঃ সোহানুর রহমান খান, মোঃ নাহিদুর রহমান ও নাজির মিয়া।

‎

‎এছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন মোঃ নাসিফ ইকবাল পিয়াল, সহ-দপ্তর সম্পাদক ইমরান হোসেন নাদভী, প্রচার সম্পাদক মেহেদী হাসান আপেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সোহানুর রহমান সোহান, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ কবির হোসেন, সমাজসেবা সম্পাদক আনিসুর রহমান অপু, ক্রীড়া সম্পাদক নাঈমুর রহমান নাঈম, যোগাযোগ সম্পাদক আব্দুল করিম, পাঠাগার সম্পাদক রিমেল চৌধুরী, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ওয়াসিফ বিন মাহমুদ অয়ন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন এবং সম্মানিত সদস্য হয়েছেন মশিউর রহমান মারুফ ও মো. নাজমুল হোসেন।



দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটির সভাপতি সাগর আহমেদ জানান, বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের কার্যক্রম আরও সংগঠিত ও সক্রিয় করার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ তৈরি করা হবে। তিনি আশা প্রকাশ করেছেন, কমিটির সকল সদস্য একযোগে কাজ করে শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখবেন।


সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন,আমরা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে কমিটির কার্যক্রম আরও স্বচ্ছ ও ফলপ্রসূ করে তুলতে চাই। বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের প্রতিটি পদক্ষেপ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।

‎

‎এর আগে, গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের দরবার হলে মাভাবিপ্রবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিয়া মো. রাসেল এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ।

‎

‎সেখানে ভোটের মাধ্যমে  সভাপতি হিসেবে সাগর আহমেদ, সাধারণ সম্পাদক হিসেবে সাজিদ ইসলাম দিপু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রিমন মিয়া নির্বাচিত হন।


উল্লেখ্য, কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদল আগামী ৩০ দিনের মধ্যে মাভাবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে।

আরও খবর