বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ

পাঁচ দফা দাবিতে পীরগাছায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল

ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল।

পাঁচ দফা দাবিতে রংপুরের পীরগাছায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ইসলামী আন্দোলন কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি পীরগাছা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দাবিগুলো হলো-জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার দৃশ্যমান, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি, ১৪দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা। 

এসময় উপজেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি মুফতি ইউসুফ আলী বলেন, আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে। পিআর পদ্ধতি হচ্ছে-সখ্যানুপাতিক হারে মানুষের ভোটগ্রহণ, সকল মানুষের ভোটের মূল্যায়ন, জাতীয় সংসদে সকল দলের অংশগ্রহণে একটি জাতীয় সংসদ গঠন করে একটি কল্যাণ রাষ্ট্র তৈরি করাই হচ্ছে পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতিতে মানুষের মাঝে শৃঙ্খলা আসবে। শান্তিপূর্ণভাবে ব্যবসা-বাণিজ্যসহ নিরাপদে মানুষ চলাফেরা করতে পারবে। এই পিআর পদ্ধতি অনেকে বুঝেন না। যদি না বুঝেন তাহলে রাজনীতি করার কোনো যোগ্যতা আপনার নাই।

জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ও রংপুর-৪ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদ হোসেন বলেন, রাজনৈতিক শিষ্টাচার বলে যে একটা শব্দ আছে, এই শব্দটা অনেকে বুঝেও না জানেও না। সারা বাংলাদেশ তারা অঘোষিতভাবে শাসন করা শুরু করেছে, বাংলাদেশের প্রত্যকটা সেক্টর মনে হয় তাদের দখলে চলে গেছে। 

উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি কেরামত আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ডা. রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এর আগে গত বুধবার উপজেলার নয় ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রা করেন তারা। 

আরও খবর


deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

১০ ঘন্টা ১৬ মিনিট আগে