লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

মোংলায় সরকারি খাল বালু ফেলে ভরাট ও দখলের অভিযোগ

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগরে সরকারি একটি খাল ভরাটের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

বৃহস্পতিবার সকালে ‘কানাইনগর খাল রক্ষা আন্দোলন’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান, কানাইনগর কাটাখাল নামে পরিচিত সরকারি খালটি বালু ফেলে ভরাটের চেষ্টা চলছে। এর ফলে এলাকাবাসী ব্যাপক জলাবদ্ধতা ও কৃষিকাজে সমস্যা আশঙ্কা করছেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান দারু বলেন, খালটি কানাইনগরের প্রায় ২০০ পরিবারের পানি নিষ্কাশনের একমাত্র অবলম্বন। এটি ভরাট হয়ে গেলে বছরজুড়ে জলাবদ্ধতা ও দুর্ভোগ লেগেই থাকবে।

স্থানীয়দের অভিযোগ, খাল ভরাটের সঙ্গে জড়িত রয়েছেন চাঁদপাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভূমিদস্যু সেলিম রেজা বাচ্চু এবং মাসুদুর রহমান টুটুল। তাদের বিরুদ্ধে খালের একাধিক স্থানে বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

তবে অভিযুক্ত দুইজনই অভিযোগ অস্বীকার করেছেন। সেলিম রেজা বাচ্চু বলেন, এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। প্রয়োজনে সংবাদ সম্মেলন করব।

মাসুদুর রহমান টুটুলের পক্ষ থেকেও অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করা হয়েছে, তারা এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত নন।

স্থানীয়দের পক্ষ থেকে ৯ সেপ্টেম্বর মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

সরকারি কোনো খাল কেউ দখল করতে পারবে না বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী।


আরও খবর