‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে বড়াইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্ম বিতরণ

দিনাজপুর সদর উপজেলার ৮নং শঙ্করপুর ইউনিয়নের বড়ইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।

সোমবার (২২সেপ্টেম্বর)দুপুর ১টায় বিএনপি নেতা ও সমাজসেবক এবং ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রথী নুরুল আলম সরকার নূরের সার্বিক সহযোগিতা ও আয়োজনে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ৯০জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার রতন চন্দ্র সরকার।
বড়াইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রশিদুল ইসলামের সভাপতিত্বে সরকারদীঘি কওমি মাদ্রাসার সহকারী শিক্ষক আলমগীর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার রতন চন্দ্র সরকার বড়াইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধিতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন শিশুদের স্কুলমুখী করার ও শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টিতে স্কুল ইউনিফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আর এই মহতী উদ্যোগের জন্য তিনি বিএনপি নেতা ও সমাজ সেবক নুরল আলম সরকারকে ধন্যবাদ জানান।স্কুল ইউনিফর্মের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের জুতা সরবরাহ করার জন্য অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন।
যার আয়োজনে আজকের এই মহতী উদ্যোগ সেই বিএনপি নেতা ও সমাজসেবক নুরুল আলম সরকার বলেন এক শিক্ষার্থীর পরনের পোশাক দেখে তাঁকে জিজ্ঞেস করলে সে বলে টাকা নাই তাই বাবা পোশাক কিনে দিতে পারে নাই ।এই কথা শুনার পর হৃদয়কে স্পর্শ করে ,যার কারণে এই উদ্যোগ গ্রহণ করেছি।এছাড়াও তিনি বলেন ইউনিয়নের ছয়শ নারীকে নিজের অর্থায়নে সেলাই প্রশিক্ষণ ,গর্ভবতী নারীদের প্রয়োজনে বিনা পয়সায় রক্ত সরবরাহসহ ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবার  চেষ্টা করছি।আগমী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং শঙ্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারলে যেকোনো সরকারি সুযোগ সুবিধা প্রদানে যথার্থ নিরপেক্ষতা ও সততার সাথে পালন এবং সরকারি সুযোগ সুবিধা প্রদানে পরিষদের কেউ অনিয়ম করলে তা বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না বলে তিনি অঙ্গীকার করেন।এসময় বিশেষ ও আমন্ত্রিত অথিতিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মিনারা খাতুন,মোঃ ফজলেনুর,মোঃ আব্দুস খালেক প্রমুখ।
Tag
আরও খবর