শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

রাজশাহীতে হতে যাচ্ছে এনইউএসডিএফ স্কিল সামিট

আগামী ২০ সেপ্টেম্বর রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনইউএসডিএফ স্কিল ডেভেলপমেন্ট সামিট ২০২৫। এনইউএসডিএফ বাংলাদেশ আয়োজিত এই সামিট জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে।

সামিটে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে স্কিল ডেভেলপমেন্ট সেশন, ক্যারিয়ার গাইডলাইন এবং কর্পোরেট নেটওয়ার্কিং-এ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহুর আলীসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ।

প্রোগ্রামে স্পিকার হিসেবে থাকছেন ড্যাফোডিল গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর কে এম হাসান রিপন, রিজিওনাল এইচআর প্রফেশনাল ও ট্রেইনার রেহান আসিফ, বে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের হেড অব এইচআর মো. রকিবুল হাসান খান, গানচিল মিউজিকের প্রতিষ্ঠাতা আসিফ ইকবালসহ দেশের শীর্ষ শিক্ষাবিদ, কর্পোরেট বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলাপের সুযোগ পাবেন।

এনইউএসডিএফ রাজশাহী ডিভিশনের ইভেন্ট সেক্রেটারি সৈকত জোয়ার্দ্দার জন বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যার বিচারে দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। প্রতিবছর লক্ষাধিক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রাজুয়েশন সম্পন্ন করলেও সঠিক দিকনির্দেশনা ও দক্ষতার ঘাটতির কারণে তাদের একটি বড় অংশ চাকরির বাজারে পিছিয়ে পড়ে। এই বাস্তবতা মাথায় রেখে রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই সামিট। এখানে শিক্ষার্থীরা একই ছাদের নিচে পাবেন সঠিক ক্যারিয়ার গাইডলাইন, নেটওয়ার্কিংয়ের সুযোগ এবং অভিজ্ঞ কর্পোরেট ব্যক্তিদের সাথে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ।”

এনইউএসডিএফ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ও উদ্যোক্তা বিষয়ক কর্মশালা আয়োজন করে আসছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

এই পর্যন্ত ঢাকা ডিভিশনে চার বার, চট্টগ্রাম ডিভিশনে তিন বার এবং রংপুর ডিভিশনে দুই বার সামিট অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও এ ধরনের সামিট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরও খবর