ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাত দফা দাবিতে উত্তাল রাজশাহী, রেলগেটে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ

সাত দফা দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘লাল অঙ্গীকার’ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি চলে রাজশাহীর রেলগেট চত্বরে। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

কর্মসূচি চলাকালে রেলগেট এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট চত্বরে আসেন। সেখানে সড়কে বসে তারা অবস্থান নেন এবং সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য দেন রুহুল আমিন, আশফাক তোহা, মারুফ কবির, রাফি, শিহাব, রাতুলসহ অন্যরা। বক্তারা বলেন, পলিটেকনিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে আন্দোলন অনিবার্য হয়ে উঠেছে। দশম গ্রেড হাতছাড়া হওয়ার শঙ্কা ও বিএসসি শিক্ষার্থীদের দাবির প্রতি অবহেলা মেনে নেওয়া হবে না।

তারা আরও বলেন, “আমাদের সব দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

আরও খবর