শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

শান্তিগঞ্জ উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে প্রতিষ্ঠানটি। কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বরণ করা হয়েছে। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরাফত উল্লাহর সভাপতিত্বে ও প্রভাষক ইয়াকুব শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রভাষক সুমন কান্তি দাস, সহকারী শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার, শাহজাহান মিয়া, রিকন চন্দ্র দাস, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নীলা পুরকায়স্থ, সোয়াহিদ মিয়া, মায়মুনা বেগম ও আরফা আক্তার ইভা। এসময় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক গোলাম কিবরিয়া, মৌমিতা ভট্টাচার্য, সহকারি শিক্ষক রুবী রানী তালুকদার, সাইফুল ইসলাম, বদরুজ্জামান খান, মো. আলাউদ্দিন, হেলাল আহমদ, মো. জজ মিয়া, রেজুয়ানুল হক, শতরূপা চক্রবর্তী, মাসুকুল ইসলাম মাসুক, ওবায়দুল হক মোনেম, এলি আক্তার, নন্দিতা দে, অফিস সহায়ক অপু পালসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও খবর