ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি

চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিলমারীঃ নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে "নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ" এর সাথে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) সকাল ১১টায় সময়, চিলমারী  উপজেলা পরিষদ সভাকক্ষে "উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক" এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সিফাত মেহনাজ  তিনি বলেন, জেলা ও উপজেলার সকল সমস্যা একসাথে সমাধান করা সম্ভব নয়, সকলকে ধৈর্য্য ধরে দায়িত্ব পালন করতে হবে এবং চিলমারীর উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাল্য বিয়ে, মাদকদ্রব্য, অন-লাইন জুয়াসহ সকল ধরনের সমস্যা সমাধানের জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ বারী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলমারী উপজেলা আমির অধ্যাপক নুর আলম মুকুল, খেলাফত মজলিসের চিলমারী উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক ইয়ার আলী, প্রেসক্লাব চিলমারীর সভাপতি  মনিরুল আলম লিটু, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, যুগের আলো পত্রিকার চিলমারী প্রতিনিধি হুমায়ুন কবির, রমনা মডেল ইউনিয়ন চেয়ারম্যান গোলাম আশেক আঁকা, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আমিনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন নুর আলম, এলজিইডির উপজেলা প্রকৌশলী জুলফিকার রহমান জুয়েলসহ উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজ ও সাংবাদিকগন অংশগ্রহণ করেন। বক্তারা সবাই চিলমারীর সকল সমস্যা ও  বিভিন্ন উন্নয়নের সম্ভাবনা কথা তুলে ধরেন।

আরও খবর