দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোংলায় সরকারি অফিসগুলোতে হরতাল সমর্থকদের তালা

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


বাগেরহাটের একটি সংসদীয় আসন বিলুপ্তির প্রতিবাদে ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে মোংলায় হরতালপালনকারীরা বিভিন্ন সরকারি দপ্তরে তালা মেরে কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রথমে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অধীনে থাকা এসিল্যান্ড অফিসে তালা দেন আন্দোলনকারীরা। এরপর নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে সেখানেও তালা ঝুলিয়ে দেওয়া হয়।

পরে পল্লী সঞ্চয় ব্যাংকে প্রবেশ করে কর্মকর্তাদের বের করে দিয়ে ওই অফিসেও তালা লাগিয়ে দেন হরতালকারীরা।

সর্বশেষ উপজেলা পরিষদ ভবনে তালা লাগানোর আগে অন্যান্য দপ্তরের কর্মচারীদেরও অফিস ত্যাগে বাধ্য করা হয়।

হরতালকারীরা জানান, সংসদীয় আসন বিলুপ্তির প্রতিবাদে চলমান হরতাল সফল করতেই খোলা থাকা সরকারি দপ্তরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত হরতাল অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে বাগেরহাটে ৪টি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছিল।

দীর্ঘ সময় ধরে এই কাঠামো বজায় ছিল। তখনকার সীমানা ছিল: বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী), বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।

ইসির চূড়ান্ত সীমানার গেজেট অনুযায়ী বর্তমান আসনের সীমানা: বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)।


আরও খবর