নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগর উপজেলা পানি কমিটির সভা অনুষ্ঠিত

টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা টিআরএম প্রকল্প চালু করার পর নদী খননের দাবি করা হয়েছে। যশোরের অভয়নগর উপজেলা পানি কমিটির সভা থেকে এ দাবি করা হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে উত্তরণ ও উপজেলা পানি কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। 

অভয়নগর উপজেলা পানি কমিটির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম মান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। 

উপজেলা পানি কমিটির সহ-সভাপতি আক্তারুজ্জামান তরফদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পানি বিশেষজ্ঞ হাশেম আলী, উপজেলা পানি কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদার, সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন গাজী, ডুমুরিয়া উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক শেখ সেলিম আক্তার, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, অভয়নগর পানি কমিটির সাংগঠনিক সম্পাদক মোল্যা হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ মহলদার, বিকাশ মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে অভয়নগর উপজেলা পানি কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


সভায় বক্তারা দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে টিআরএম প্রকল্প চালু করতে হবে। আর এই প্রকল্প চালুর পরই নদী খননের কাজ শুরু করতে হবে। ভবদহ সংশ্লিষ্ট সকল কাজ সেনাবাহিনীর মাধ্যমে করাতে হবে। ভবদহ অঞ্চলে মৎস্যঘের নীতিমালার বাস্তবায়ন করতে হবে। জলাবদ্ধতা নিরসণে পানি উন্নয়ন বোর্ডকে জনগণের মতামতের ভিত্তিতে কাজ করতে হবে। 

Tag
আরও খবর