শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

আল-হেরা'র ব্যাতিক্রমি আয়োজন- মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ছাতা ও রিডিং লাইট বিতরণ

দিরাই উপজেলার সিকন্দরপুরের ফ্লাড সেন্টারে এলাকার স্কুল-মাদরাসার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ছাতা ও রিডিং লাইট বিতরণ করে আল-হেরা ইসলামী আদর্শ কাফেলা। ৩১ আগস্ট (রবিবার) বিকাল ৩টায় সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ছদরুল আমীন শাব্বির ও সহ সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান নাজিম’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুফতি তাকমীম হুসাইন। বক্তব্য রাখেন. সংগঠনের উপদেষ্টা ও শাহজালাল জামেয়া দ্বিনিয়া জগন্নাথপুর’র আরবী প্রভাষক মাওলানা শুয়াইব আহমদ, তা’লিমুল কুরআন সিকন্দরপুর মাদরাসা’র মুহতামিম মাওলানা কামরুজ্জামান, বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. মামুনুর রশীদ, জগদল ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার লায়েক আহমদ, দিরাই উপজেলা জমিয়ত সভাপতি শায়খ মাওলানা মুহিউদ্দীন ক্বাসেমী। রওজাতুল কুরআন হাফিজিয়া মাদরাসা নবীনগরের মুহতামীম মাওলানা আজির উদ্দিন, নগদীপুর ছয়হাড়া মাদরাসার মুহতামীম মাওলানা ছাদিকুর রহমান, বিশিষ্ট মুরব্বি আব্দুস সোবহান,কামরূপদলং মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ, সিকন্দরপুর জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা আমিরুল হক, অক্ষর সম্পাদক আবদুর রহমান জামী। আলহাজ্ব আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুছায়েল আহমদ, দক্ষিণ হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আমজদ হোসেন, জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল হাসনাত, সায়েম আহমদ, মাওলানা আরিফ বিল্লাহ আনসার প্রমুখ। এসময় আলহাজ্ব আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়, তা’লিমুল কুরআন সিকন্দরপুর, হোসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বদরুন্নেছা-তোহিদ আলী মেমোরিয়াল স্কুলসহ সর্বমোট-৬০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ছাতা ও রিডিং লাইট বিতরণ করা হয়।
আরও খবর