সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা দিনাজপুরে সিআইডি পুলিশ সদস্যকে চড় , থানায় মামলা, জেলা কৃষকদলের সদস্য সচিব দল থেকে বহিষ্কার চিলাহাটিতে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া দেওয়ানগঞ্জে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ। লাখাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার,এলাকায় চলছে নানা গুন্জন লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার এজলাসে বসা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিভিল জজ ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু এসএসসি ও সমমান ফলাফলে ডোমার উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ১৬০ শিক্ষার্থী ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়াইল-২ আসনে উৎসবের আমেজ: মধুমতি সেতুতে অভ্যর্থনা শেষে লোহাগড়ায় স্বপদে ফেরা চার বিএনপি নেতাকে সংবর্ধনা পীরগাছায় নোবেল স্কুলের প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঢাকার (সাত কলেজ) নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি অনার্স কোর্সে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষাটি ঢাকার মোট সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিজ ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।


পরীক্ষার কেন্দ্র

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (পূর্বের সাত কলেজ) নিজ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। 

ক্যাম্পাস গুলো হলো: সরকারি বাঙলা কলেজ,ঢাকা কলেজ,সরকারি তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।


পরীক্ষার পদ্ধতি ও মানবণ্টন


কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আজকের পরীক্ষায় বাংলায়-২৫,ইংরেজিতে-২৫ এবং সাধারণ জ্ঞানে-৫০ সহ মোট ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে পরীক্ষা হয়েছে। প্রতিটি প্রশ্নের মান ছিল ১ নম্বর এবং প্রতি ভুল উত্তরের জন্য শিক্ষার্থীদের কাটা যাবে ০.২৫ নম্বর করে। ৪০ নম্বরে পাশ মার্ক ধরা হয়েছে এক্ষেত্রে বাংলা এবং ইংরেজিতে আলাদা করে সর্বনিম্ন ১০ নম্বর পেতে হবে।  মেরিট পজিশনে এগিয়ে থাকা শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবেন। 


আসন সংখ্যা 


কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় মোট আসন রয়েছে ৪৪৯৮ টি। এর বিপরীতে আবেদন করেছেন ২৪০৯৪ জন শিক্ষার্থী। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী সংখ্যা প্রায় ৬ জন করে।এক্ষেত্রে উল্লেখযোগ্য যে, তিন ইউনিটে (কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট,ব্যাবসায় শিক্ষা ইউনিট এবং বিজ্ঞান ইউনিট) মোট প্রায় ১১০০০ সিটের বিপরীতে আবেদন সংখ্যা প্রায় ৭২০০০ জন শিক্ষার্থী। 


পরীক্ষা শেষে শিক্ষার্থীরা প্রশ্নের মান সম্পর্কে বিভিন্ন প্রতিক্রীয়া জানিয়েছেন। তবে বেশির ভাগ শিক্ষার্থী পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে বলে জানিয়েছেন। 

ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী জানিয়েছেন, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক সহজ হয়েছে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি আছি। তবে এখানে যদি ভালো সাবজেক্ট পাই তাহলে ভর্তি হবো।


ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ঢাকাস্থ বিভিন্ন ছাত্রকল্যাণ পরিষদ এবং ছাত্র সংগঠন গুলোকে ফ্রি হেল্পডেস্ক বসিয়ে শিক্ষার্থীদের নানা ধরনের সেবা প্রদান করতে দেখা গেছে।

আরও খবর