ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কুবিতে “লেবার মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ: ড্রিম ভার্সেস রিয়েলিটি” বিষয়ক ওয়ার্কশপ

নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে ও অ্যান্থ্রোপলোজি সোসাইটির আয়োজনে "লিঙ্কিং স্টুডেন্টস উইথ ইন্ডাস্ট্রিজ: ডিসকাশন অন লেবার মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ: ড্রিম বনাম রিয়েলিটি" বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন, সহযোগী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী, প্রভাষক তহমিনা খাতুন এবং ছাত্র উপদেষ্টা ও প্রভাষক অমিত দত্ত। অ্যান্থ্রোপলোজি সোসাইটির ভিপি ওবায়দুল্লাহ খান ও জিএস মানছুর আলম অন্তরসহ সোসাইটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ওয়ার্কশপে আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাসের সাউথ ও সাউথ-ইস্ট এশিয়ার রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার নাজিয়া হায়দার এবং হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর আবুল বাসার। উল্লেখ্য,ওয়ার্কশপে বক্তারা বাংলাদেশের শ্রম অভিবাসনের বাস্তব চিত্র তুলে ধরেন এবং শিক্ষার্থীদের এ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে তারা শিল্পের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ সৃষ্টির গুরুত্বের ওপর আলোকপাত করেন।
আরও খবর