শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জে ফুটবল খেলা কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত ৩১

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত একটি ফুটবল টুর্নামেন্টে দুই ইউনিয়নের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে উভয়পক্ষের অন্তত ২৬ জন আহত হয়েছে৷  সোমবার(১৮ আগস্ট) বিকেলে উপজেলার পাগলা মাঠে পশ্চিম পাগলা ও জয়কলস ইউনিয়নের মধ্যকার খেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  জানা যায়, ম্যাচ চলাকালীন এক পর্যায়ে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান জয়কলস ইউনিয়নের খেলোয়াড়রা। এ নিয়ে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে ম্যাচ আবারও শুরু হয়। কিন্তু মাঠে খেলোয়াড়দের বাকবিতণ্ডা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে মাঠের উত্তেজনা গড়ায় দর্শকদের মধ্যে। মুহূর্তেই দুই ইউনিয়নের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় অন্তত ৩১ জন আহত হন। আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে৷ পড়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে সুনামগঞ্জ সদর ও ১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷  এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা রয়েছে।  শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৬ জনকে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ ও ১ জনকে সিলেট ওসমানীতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর