প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

অভয়নগরে লিমন শেখ হত্যার খুনিদের গ্রেপ্তারের দাবিতে রিক্সা-ভ্যান শ্রমিকরা বিক্ষোভ

যশোরের অভয়নগরে ভ্যান চালক লিমন শেখ (২৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে নিহতের পিতা আবুল কাশেম শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

অপরদিকে লিমন শেখ হত্যার সঙ্গে জড়িত খুনিদের গ্রেপ্তারের দাবিতে রিক্সা-ভ্যান শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার দুপুরে অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ হতে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে অভয়নগর থানায় গিয়ে মিছিল শেষ হয়। এতে শত শত রিক্সা-ভ্যান শ্রমিক অংশগ্রহণ করেন। 

মিছিল শেষে অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের শ্রমিক ভাই লিমন শেখ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীমের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি আমাদের সুপরামর্শ এবং আশ্বাস দেওয়ার পর আমরা আমাদের কর্মে ফিরে যায়।’

এর আগে গত মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে বিলপাড়া এলাকায় নাসির ফারাজীর বাগান থেকে ভ্যান চালক লিমন শেখের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত ভ্যান চালক লিমন শেখ (২৫) উপজেলার বুইকারা গ্রামের আবুল কাশেম শেখের ছেলে। তিনি একই গ্রামের আব্দুর রহিম আকুঞ্জীর বাড়ির ভাড়াটিয়া ছিলেন।  

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘নিহত লিমন শেখের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-১৩। ময়নাতদন্তের পর মঙ্গলবার রাতেই নিহতের দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।’

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় লিমন শেখ। মধ্যরাতে বাড়ি ফিরে না আসলে তার মোবাইল ফোনে যোগাযোগের করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে শংকরপাশা গ্রামে বিলপাড়া এলাকায় নাসির ফারাজীর বাগানে তার মরদেহের সন্ধান মেলে। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্য লিমন শেখকে শ্বাসরোধে হত্যার পর একটি গাছের সঙ্গে বেঁধে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।    

Tag
আরও খবর