বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

সুনামগঞ্জ জেলা হাসপাতাল থেকে চোরাইকৃত ঔষধ পাচারকালে হাসপাতালের স্টাফ নার্স গ্রেফতার

সুনামগঞ্জ জেলা হাসপাতাল থেকে চোরাইকৃত ঔষধ পাচারকালে হাসপাতালের স্টাফ নার্স গ্রেফতার


সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের এক কর্মচারীকে চোরাইকৃত একলাখ সত্তর হাজার টাকা মূল্যের ঔষধ পাচারকালে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটককৃত কর্মচারীর নাম মো.মোস্তাফিজুর রহমান । সে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার) হিসেবে কর্মরত ছিল। 


পুলিশ জানায়,২৮ ডিসেম্বর বুধবার দিবাগত রাত দেড়টার সময় জেলা সদর হাসপাতালের ষ্টোররুম থেকে ঔষধ চুরি করে সুনামগঞ্জ পৌরসভার ময়নার পয়েন্টস্থ বাসায় এনে রাখার সময় সুনামগঞ্জ সদর মডেল থানার টহলরত এসআই জিয়াউর করিমের নেতৃত্বে একদল পুলিশ মোস্তাফিজুর রহমান নামে এই কর্মচারীকে হাতেনাতে পাচারকৃত ঔষধসহ তাকে আটক করে। জেলা সদর হাসপাতালের নিয়মিত ঔষধ চুরির চাঞ্চল্যকর এ খবরটি সারা শহরে ছড়িয়ে পড়লে ষ্টোরকিপার সোলেমান আহমদ ২ লাখ দিয়ে ঔষধ চুরির মামলা ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠে। 


২ লাখ টাকা ঘুষের বিনিময়ে চুরির ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা ও ষ্টোররুম থেকে রাতের বেলা মোস্তাফিজুর রহমানকে দিয়ে ঔষধ পাচারের ব্যাপারে ষ্টোরকিপার সোলেমান আহমদের মুঠোফোনে কল করলে তিনি বলেন,আমি এ ব্যাপারে কোন কিছু বলতে পারবোনা। আপনারা আরএমও স্যাবের সাথে কথা বলেন। 


এ ব্যাপারে ঘটনার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম (আরএমও) সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশের হাতে ঔষধসহ আটককৃত মোস্তাফিজুর রহমান ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স। পুলিশ আমাকে বলেছে,তাকে সন্দেহজনক কারণে গ্রেপ্তার করেছে।


এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এক লাখ সত্তর হাজার টাকা মূল্যের ঔষধ পাচারকালে হাতেনাতে আটক করে মোস্তাফিজুর রহমানকে আমরা ফৌজধারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কোর্ট হাজতে প্রেরণ করেছি। বিষয়টি যেহেতু দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় এবং গ্রেফতারকৃত ব্যক্তি সরকারী সেবা প্রতিষ্ঠানের কর্মচারী সেহেতু পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সিলেট সমন্বিত কার্যালয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে প্রতিবেদন দাখিল করেছি।

Tag
আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৬৫ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে





69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১২৭ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে