পদত্যাগ না করার ঘোষণা মমতার শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন মে নবেসুমি শহীদ সাগর গণহত্যা দিবসলালপুরে শহীদদের স্মরণে শ্রদ্ধা, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি পুনর্ব্যক্ত বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬ জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী সারাদেশে বজ্রবৃষ্টির আভাস দেশে স্বর্ণের দামে বড় পতন সবুজ পাতার ফাঁকে লালে লাল: সুবাস ছড়াচ্ছে মধুমাসের লিচু ইসলামপুরে জমিসংক্রান্ত বিরোধে ২ এসএসসি পরীক্ষার্থীসহ ৫ জনকে পিটিয়ে আহত শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ তারাগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার

ফ্যাসিবাদের জায়গা এ বাংলার মাটিতে হবে না- শামসুল ইসলাম শামস সুর্য্য

ফ্যাসিবাদের জায়গা এ বাংলার মাটিতে হবে না- শামসুল ইসলাম শামস সুর্য্য



ময়মনসিংহের নান্দাইল আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক বিগ্রেডিয়ার ড. একে.এম শামসুল ইসলাম শামস সূর্য্য বলেন, ফ্যাসিবাদের জায়গা এ বাংলার মাটিতে হবে না।



মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে জুলাই অভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত এক বর্ণাঢ্য বিজয় র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে লাঠিয়াবাড়ি খেলা সহ একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা সদর পুরাতন বাসস্ট্যান্ডে শ্রমিক অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।


উক্ত সমাবেশে প্রধান অতিথি সাবেক বিগ্রেডিয়ার ড. একে.এম শামসুল ইসলাম শামস সূর্য্য আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সতেরো বছর রক্তক্ষয়ী ত্যাগের বিনিময়ে আজকের এই বিজয় অর্জিত হয়েছে। আমরা স্বাধীনতা পেয়েছি ১৯৭১ সালে যা স্বীকৃত, ৯০ এ গণঅভ্যূত্থান ঘটেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈচার পতনের, এটাও সত্যি। ২০২৪ সালে আগস্টে ছাত্র-জনতার যে অভ্যূত্থান, সেই অভ্যূত্থান হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়। সেজন্য আপনাদেরকে দলের পক্ষ থেকে শ্রদ্ধার সাথে সাধুবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই যে স্বাধীনতা অর্জন করেছি রক্ত ও ত্যাগের বিনিময়ে, এটাকে কোন একটা গোষ্ঠী কুক্রীগত করতে চায়। কিন্তু সেটা আমরা হতে দেবো না। এখানে কিন্তু শেষ না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এক ফ্যাসিবাদকে আমরা দেশ থেকে বিতারিত করেছি। তবে আরেক অদৃশ্য ফ্যাসিবাদ তিলে তিলে শক্তিশালী হচ্ছে। যারা এজিদের অনুসারী এবং ধর্ম নিয়ে ব্যবসা করে। তাই সকল ষড়যন্ত্র থেকে সাবধান থাকবেন। দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের শান্তি বজায় রাখতে আগামী নির্বাচনে বিএনপি’কে ক্ষমতায় আনতে হবে। সে লক্ষ্যে বিএনপি’র সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।


উক্ত র‌্যালী ও সমাবেশে উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির, বাবু পল্লব রায়, যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস সহ ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারন জনগণ স্বত:স্ফূর্তভাবে বিজয় র‌্যালীতে অংশ গ্রহন করে।

Tag
আরও খবর


69f9bb762b1ab-050526034214.webp
সারাদেশে বজ্রবৃষ্টির আভাস

২ ঘন্টা ২৮ মিনিট আগে