নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলমারীতে "জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে" বিজয় মিছিল ও আলোচনা সভা

কুড়িগ্রামের চিলমারিতে ৫ আগস্ট "ঐতিহাসিক জুলাই-আগষ্ট মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে" বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল গুলো। মঙ্গলবার (৫ই আগস্ট) সকাল ১০.৩০ মিনিটে উপজেলার কলেজ মোড় এলাকা থেকে "কৃষক দলের" ব্যানারে একটি বিজয় মিছিল বের করা হয়েছে। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিলমারী সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়েছে। বেলা ১১টায় "বাংলাদেশ জামায়াতে ইসলামী" চিলমারী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল বের করা হয়েছে। এ সময় "উপজেলা ছাত্রদলের" ব্যানারে আরও একটি মিছিল বের করা হয়েছে। দুপুর  ১২.৩০ মিনিটে "উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়" থেকে একটি বিজয় মিছিল বের হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক গুলো ঘুরে পাম্পমোড় এলাকায় গিয়ে শেষ হয়েছে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। পরে ২.৩০ মিনিটে "ইসলামী আন্দোলন বাংলাদেশ" উপজেলা কলেজ মোড় থেকে একটি রেলি বের করে, প্রধান সবগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা ছাত্রদলের শেষ করেন। স্বস্ব ব্যানারে মিছিলের পর তারা আলোচনা সভা করেন। এসব আলোচনা সভায় "জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য" তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির আহবায়ক আব্দুল বারী সরকার, সিনিয়র যুগ্ম আহবায় রফিকুল ইসলাম স্বপন, সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুর আলম মুকুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হযরত আলী, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু, তাইবুর রহমানসহ আর অনেকে বক্তব্য রাখেন।

আরও খবর