নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 


বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকে নির্বাচিত সাবেক চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২ আগষ্ঠ)বিকালে ১নং বীরবেতাগৈর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


নান্দাইল উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবুল কাশেম বিডিআর এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি নেতা মো.তাইজুল ইসলামের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর‌ জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মোঃ আবুল কালাম আজাদ।


এসময় আরো বক্তব্য রাখেন,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য একেএম মাসুম খান, নান্দাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার রিপা,নান্দাইল উপজেলা বিএনপির সহ -সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন শাহিন,উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান খোকন,পৌর বিএনপির সাবেক আহবায়ক শাহজাহন কবির সাজু,খারুয়া ইউনিয়ন বিএনপি নেতা মো.ফজলুল হক মাস্টার,নান্দাইল উপজেলা যুবদল নেতা মোবারক হোসেন উজ্জ্বল,মাহমুদুল হাসান

আরিফ,সোহরাব হোসেন সরকার,তারেক রহমান যুব পরিষদ নান্দাইল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো.সুমন মিয়া,উপজেলা ছাত্রদল নেতা আল আমিন খান। 


এসময় ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও মরহুমের পরিবারের সদস্যদের শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর