আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির" সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের নবীনদের বরণ জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার ক্ষেতলালে নিজ অর্থায়নে গ্রামীণ রাস্তা সংস্কার, প্রশংসায় ভাসছেন যুবদল নেতা দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস

খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪ গেট, বন্যার আশঙ্কা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-08-2025 11:18:09 am

পানির চাপ বেড়ে যাওয়ায় হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন।


রোববার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমা ৫২.১৫ মিটার অতিক্রম করে ৫২.২০ মিটার উচ্চতায় প্রবাহিত হয়। ব্যারাজ এলাকায় স্বাভাবিক পানির বিপৎসীমা ৫২.১৫ মিটার। গত শনিবার পানির উচ্চতা ছিল ৫১.৮০ মিটার, যা বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচে।


পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ১৬ ঘণ্টায় নদীর পানি ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করল। সর্বশেষ ২৯ জুলাই রাতেও পানি ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।


আরও জানা যায়, রোববার ভোরে হঠাৎ পানির প্রবাহ বৃদ্ধি পায়। পানির চাপ সামলাতে ব্যারাজের সব (৪৪টি) জলকপাট খুলে দেওয়া হয়েছে।


পানির এই বৃদ্ধির ফলে তিস্তা ব্যারাজের উজান ও ভাটির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখরিবাড়ি, টেপাখরিবাড়ি, গয়াবাড়ি, খালিশা চাপানি ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের নদী তীরবর্তী গ্রামগুলোতে পানি ঢুকে পড়েছে বাড়িঘর ও উঠানে। এতে অনেক কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে এবং কৃষকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আরও খবর