শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি

২০ লাখ মানুষ নিয়ে ইসি ঘেরাও সহ মোংলা বন্দর অচল করার হুঁশিয়ারি

বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিগগিরই নির্বাচন কমিশন ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে না এলে বাগেরহাটের ২০ লাখ মানুষ নিয়ে ঢাকায় ইসি ভবন ঘেরাও করা হবে।


শুক্রবার (১ আগস্ট) বিকেলে মোংলায় শ্রমিক দলের আয়োজনে সংসদীয় আসন বিভাজন ইস্যুতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান শামীম এ হুঁশিয়ারি দেন।


বাগেরহাট-৩ আসন বিভাজন ও বাগেরহাট-৪ আসন বিলুপ্তির ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন এই কেন্দ্রীয় বিএনপিনেতা।


এ সময় উপস্থিত ছিলেন বিএনপিনেতা এমরান হোসেন, বাবুল হোসেন রনি, শাহ আলম শেখ, যুবদলনেতা সাইফুল ইসলাম, ইমান হোসেন রিপন, মহসিন পাটোয়ারী, শ্রমিকদলনেতা জামাল হোসেন ও স্বেচ্ছাসেবক দলনেতা নুর উদ্দিন টুটুল। এদিকে মোংলা উপজেলা নেতাদেরও পৃথক সমাবেশ ও মিছিলে বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বিন্যাস প্রসঙ্গে মোংলা বন্দর অচল করার হুশিয়ারি সহ বন্দরের সাথে বাইরের সকল যোগাযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেয়া হয়েছে। স্থানীয় সকল শ্রেনিপেশার মানুষ আন্দলন ও দাবি আদায় না করে ঘরে ফিরে যাবেনা।


এ ছাড়াও মোংলা বন্দর শ্রমিকদল সহ বিভিন্ন পেশাজীবীদের আরো পৃথক পৃথক মিছিল করতে দেখা গেছে।


আরও খবর