নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে মানবিক দৃষ্টান্ত

অভয়নগরের শংকরপাশা থেকে বর্ণী হরিশপুর বাজার পর্যন্ত সড়কটির অবস্থা দিন দিন বেহাল হয়ে উঠছে। গুরুত্বপূর্ণ এই চলাচলের পথটি আজ খানাখন্দকে পরিপূর্ণ। বৃষ্টি হলে জমে থাকে পানি, এতে যেমন চরম দুর্ভোগে পড়ছেন এলাকার সাধারণ জনগণ, তেমনি ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থী, বৃদ্ধ, ও জরুরি যানবাহন চলাচল। 

এই পরিস্থিতির উন্নয়নে যখন সরকারি উদ্যোগের অভাব চোখে পড়ে, তখনই আশার আলো হয়ে এগিয়ে আসেন পুড়াখালী ফকির বাগান হযরত ফাতিমাতুজ্জোহরা (রা.) মহিলা মাদ্রাসার মুহতামীম জনাব হযরত মাওলানা হাফেজ আশিক ইলাহী (দা.বা)। তার সাথে একাত্মতা প্রকাশ করেন সমাজসেবক জনাব ফজলুর রহমান মৃধা,টুটুল সরদার  সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজ। তারা নিজ উদ্যোগে এই সড়ক সংস্কারের কাজে আত্মনিয়োগ করেছেন। রাবিশ দিয়ে সাময়িক চলাচল উপযোগী করে তোলা—এইসব কাজ করছেন সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে। এরাস্তা দিয়ে ঢাকাগামী বাস চলাচল সহ বহু যানবাহন চলাচলে ঝুঁকিতে পড়তে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্যমতে,"এ রাস্তায় চলতে গিয়ে বহুবার দুর্ঘটনার শিকার হয়েছি, এখন অন্তত কারও চিন্তা তো দেখা গেল।"এলাকাবাসী জানান,"সরকারি সহায়তা না এলেও আমরা একসঙ্গে থাকলে অনেক কিছু সম্ভব।"

এ উদ্যোগ শুধুই রাস্তা সংস্কারের নয়, এটি একটি সচেতনতা, একতা এবং আত্মত্যাগের প্রতিচ্ছবি।যেখানে পদক্ষেপে অনীহা, সেখানে প্রেরণাদায়ী হয়ে উঠছেন মানুষ নিজেরাই। অভয়নগরের এই ব্যতিক্রমী উদ্যোগ যেন অনুপ্রেরণা হয়ে ছড়িয়ে পড়ে দেশজুড়ে।


Tag
আরও খবর