দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

চিলমারীতে সেনাবাহিনীর উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ

চিলমারীতে সেনাবাহিনীর উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ

হাবিবুর রহমান, চিনমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের চিলমারীতে টানা ২বার তারিখ নির্ধারন করা হলেও "খাদ্য বান্ধব এবং ওএমএস ডিলার" নিয়োগ উন্মুক্ত লটারী মাধ্যমে করার কথা থাকলে ও বিভিন্ন কারনে তা স্থগিত হয়ে যায়। পরে বৃহস্পতিবার (৩০শে জুলাই) সকাল ১১ঘটিকায় উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে, বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প টিম ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে উন্মুক্ত লটারীর কার্যক্রম ও ডিলার নিয়োগ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিসবাউল হুসাইন, ওসি এলএসডি মোঃ আমজাদ হোসেন, কৃষি অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সমাজ সেবা অফিসার, আইসিটি অফিসারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, এ বারে খাদ্যবান্ধ কর্মসূচিতে মোট আবেদন পড়েছিল ১৬১টি, এর মধ্যে ২১টি বাতিল হয়েছে এবং ১জন প্রত্যাহার করেন। ১৩৯জনের মধ্যে উন্মুক্ত লটারীর মাধ্যমে ১৮জন কে নির্বাচিত করা হয়েছে।  এবং ওএমএস ডিলারের জন্য ২০জন আবেদন করে ছিলেন, তার মধ্যে ৪জন প্রত্যাহার করেন। পরে উন্মুক্ত লটারীর মাধ্যমে ৩জন কে নির্বাচিত হয় হয়েছে। এ সময় রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, আবেদনকারীসহ বিভিন্ন শ্রেণীর মানুষজন উপস্থিত ছিলেন। উন্মুক্ত লটারির মাধ্যমে সুষ্ঠুভাবে ডিলার নির্বাচন হওয়ায়, উপস্থিত সকলে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।


আরও খবর