গোয়ালন্দে প্রবাসী ফোরামের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
গোয়ালন্দে প্রবাসী ফোরামের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার একটি সামাজিক অলাভজনক প্রতিষ্ঠান গোয়ালন্দ প্রবাসী ফোরাম।এটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে এই সংগঠনটি অনেক সামাজিক কাজ করে চলছে।এই প্রতিষ্ঠানের সামাজিক কাজের মধ্যে রয়েছে কোন দারিদ্র পরিবারের ছেলে মেয়ে টাকার অভাবে পড়ালেখা করতে পারে না সেই সকল ছাত্র ছাত্রীদে দায়িত্ব নিয়ে পড়া লেখার খরচ বহন করে থাকে। গোয়ালন্দ একটি নদী ভাঙ্গন এলাকা বন্যার সময় অনেক পরিবার বন্যার কবলিতে মানুষের পাশে দাড়াঁয় এই সংগঠনটি। বিশেষ করে চর অঞ্চলের মানুষের পাশে থাকে এই সংগঠনটি। সংগঠনটির একজন প্রতিষ্ঠাতা এ্যাডমিন হলো রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেলু মোল্লা পাড়ার বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী মোঃ জাহাঙ্গীর মোল্লা এবং অপর জন হলো রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর এলাকার বাসিন্দা আমেরিকান প্রবাসী মোঃ সোহান উদ্দিন তাদের এই মহান উদ্যোগ এলাকায় যে সকল প্রবাসী আছে তারা এর সাথে অংশ গ্রহণ করেছে।
‘সুস্থ্য বিনোদন, মানসিক ও শারীরিক সুস্থতা অর্জনের একটি স্বতন্ত্র উপায়’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে প্রবাসী ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ।
সোমবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে খেলাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
ম্যাচটিতে অংশ নেন গোয়ালন্দ প্রবাসী ফোরামের প্রবাসী সদস্যদের একটি দল এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত অপর একটি দল। খেলার শুরু থেকে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও শেষ পর্যন্ত ৩-১ গোলে স্বেচ্ছাসেবক দল জয়ী হয়।
খেলাটি উপভোগ্য করে তোলেন গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম নিজেই। তিনি খেলার প্রথমার্ধে স্বেচ্ছাসেবক দলের পক্ষে এবং দ্বিতীয়ার্ধে প্রবাসীদের হয়ে খেলায় অংশ নেন এবং দুই দিকেই চমৎকার নৈপুণ্য দেখান। তবে খেলার শেষের দিকে একটি সংঘর্ষপূর্ণ মুহূর্তে বুকে আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসক মো. জাকির হোসেন।
উক্ত খেলায় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ প্রবাসী ফোরামের এডমিন ও সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোল্লা, আমেরিকা প্রবাসী মোহাম্মদ সোহান হোসেন, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও প্রবাসী সংগঠনের সদস্য-স্বেচ্ছাসেবকরা।
খেলায় অংশগ্রহণকারী প্রবাসীরা নিজ নিজ কর্মস্থল থেকে ছুটি নিয়ে এই আয়োজনে অংশ নিতে নিজ এলাকায় ফিরে এসেছেন। খেলার মাধ্যমে শুধু বিনোদন নয়, বরং প্রবাসীদের সঙ্গে স্থানীয় তরুণদের মধ্যে বন্ধন আরও গভীর হয়েছে বলে জানায় আয়োজকরা।
খেলা শেষে গোয়ালন্দ বাজারস্থ রোকনউদ্দিন প্লাজায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে খেলোয়াড় ও দর্শকরা অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করেন।
আয়োজকরা জানান, এই প্রীতি ম্যাচের উদ্দেশ্য শুধু খেলাধুলা নয়, এর মাধ্যমে এলাকার সম্প্রীতি, সৌহার্দ্য এবং প্রবাসীদের সঙ্গে স্থানীয়দের সম্পর্ককে আরও দৃঢ় করা। একই সঙ্গে যুবসমাজকে মাদক, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে স্বাস্থ্যসম্মত বিনোদনের পথে আকৃষ্ট করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
স্থানীয়রা মনে করেন, এ ধরনের উদ্যোগ গোয়ালন্দ অঞ্চলে ক্রীড়ার প্রসার এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করবে।