ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। সোমবার (২৭ জুলাই) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচার মধ্য দিয়ে উদ্‌যাপিত হয় এ দিবসটি।


কর্মসূচির শুরুতে ছিল বর্ণাঢ্য র‌্যালি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কৃষি অনুষদের সামনে এসে শেষ হয় র‌্যালিটি। পরে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় কেক কাটা ও আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মুহসিন তানজিম।


আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, "তোমাদের বয়সে আমার এতটা সাহস ছিল না। তোমাদের যেই দৃঢ়তা, সত্য বলার সাহস, তা সত্যিই প্রশংসনীয়। সাংবাদিকতায় এমন সাহসিকতাই একটি সুন্দর সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে।"


তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমরা ভুলে যেতে পারি না। সাংবাদিকতার আদর্শ ধারণ করে তোমরা যেন সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে থাকো—এটাই আমার প্রত্যাশা।”


বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, “মানুষ মাত্রই ভুল করে। যদি আমরা কোনো ভুল করি, তা ধরিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের—সাংবাদিকদের। তোমাদের গঠনমূলক সমালোচনাই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।”


বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুল লতিফ বলেন, “স্রোতের সঙ্গে চলা সহজ, কিন্তু স্রোতের বিপরীতে চলাতেই রয়েছে সত্যিকারের সাহস। সাংবাদিকতা যদি সত্য ও ন্যায়ের পক্ষে হয়, তবে তা সমাজ পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠতে পারে।”


আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন বলেন, “সাংবাদিক সমিতি কখনো লাল গালিচার পথ বেছে নেয়নি, বরং হেঁটেছে কণ্টকাকীর্ণ পথে। অনেক বাধা–বিপত্তি অতিক্রম করে আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে পবিপ্রবিসাস।”


তিনি আরও বলেন, “এই আয়োজনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের দায়িত্ব শুধু সংবাদ প্রকাশ নয়, বরং সত্য ও দায়িত্বের প্রশ্নে আপসহীন থাকা।”


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে ছিল স্মৃতিচারণ, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলাপচারিতা। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষক ও অতিথিরা সমিতির কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সাংবাদিকতার চর্চাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

আরও খবর