শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

"স্বাধীনতার বীর সেনানী রতন কুমার আর নেই — রাষ্ট্রীয় সম্মানে শেষযাত্রা"

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের নায়নগর গ্রামে শোকের ছায়া। জাতির শ্রেষ্ঠ সন্তান, হিন্দু ধর্মাবলম্বী বীরমুক্তিযোদ্ধা রতন কুমার (৭০) আর নেই। ২৬ জুলাই রাত ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পিতা ছিলেন মৃত নরেশ দাস। বাংলার স্বাধীনতা সংগ্রামে সাহসিকতার পরিচয় দেওয়া এই বীরের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের কালো ছায়া। আজ ২৭ জুলাই সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার উপস্থিতিতে, শান্তিগঞ্জ থানার পিএসআই (নি:) মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি সুসজ্জিত দল মরহুমের প্রতি রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করে। দেওয়া হয় গার্ড অব অনার। এ সময় উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানায়— “রতন দা ছিলেন আমাদের অহংকার। দেশকে ভালোবেসেই জীবন দিয়েছিলেন সাহসিকতার প্রতীক হয়ে।” এই গৌরবময় যাত্রার শেষ প্রহরে জাতি স্মরণ করছে এক অকুতোভয় বীরকে, যার ত্যাগ ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে লেখা থাকবে।
Tag
আরও খবর