কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস গোয়ালন্দ উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক কমিটি অনুমোদন রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২০০ পুরিয়া হিরোইন সহ গ্রেপ্তার তিন লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পরিচ্ছন্ন কর্মী দিয়েই চলছে পরিস্কারের কাজ আগামী ১ নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো: শরিফুল ইসলাম এক বছরে সর্বোচ্চ রফতানি জুলাইয়ে, তবু সামনে শঙ্কা যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচ: গোয়ালন্দ সেভেন স্টারের দুর্দান্ত জয়

গোয়ালন্দ ফায়ার সার্ভিস সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচ

গোয়ালন্দ ফায়ার সার্ভিস সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচ: গোয়ালন্দ সেভেন স্টারের দুর্দান্ত জয়



রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি চমকপ্রদ প্রীতি ফুটবল ম্যাচ। বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার সময় গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন মাঠে অনুষ্ঠিত এই খেলায় মুখোমুখি হয় গোয়ালন্দ সেভেন স্টার ও রাজবাড়ী ও কালুখালী ফায়ার ফ্রেন্ডস দল।

উল্লেখযোগ্য পারফরম্যান্সের মাধ্যমে গোয়ালন্দ সেভেন স্টার দল ৬-১ গোলের ব্যবধানে রাজবাড়ী ও কালুখালী ফায়ার ফ্রেন্ডস দলকে পরাজিত করে। গোয়ালন্দ দলের নেতৃত্বে ছিলেন ফায়ার সার্ভিস ষ্টেশনের স্টেশন অফিসার মোঃ আব্দুর রহমান এবং প্রতিপক্ষ দলের নেতৃত্ব দেন রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ সনাজ মিয়া।

খেলার প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-মহা পরিচালক মোঃ জাকির হোসেন তিনি বলেন, "ফায়ার সার্ভিস সদস্যরা শুধু অগ্নিনির্বাপণে নয়, মানসিক ও শারীরিক দক্ষতায়ও সেরা হতে হবে। এমন প্রীতি ম্যাচ সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করা হবে।"

বিশেষ অতিথি ছিলেন ওয়ারহাউস ইন্সপেক্টর মোঃ জিল্লুর রহমান। ম্যাচ পরিচালনায় ছিলেন স্টেশন অফিসার মোঃ আব্দুর রহমান, ধারাভাষ্যকার ছিলেন মোঃ আনোয়ার সংক্ষেপ, এবং রেফারির দায়িত্ব পালন করেন পিএম ফারুক হোসেন।

স্থানীয় দর্শকদের উপচে পড়া ভিড়ে গোটা মাঠ ছিল উৎসবমুখর। খেলাকে ঘিরে ফায়ার সার্ভিস সদস্যদের মধ্যে চাঙ্গাভাব লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, খেলাধুলা তাদের বাহিনীর সদস্যদের জন্য প্রশিক্ষণের অংশ হিসেবেই বিবেচিত হয়, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে করা হবে।



আরও খবর