ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি সিআরসি'র নেতৃত্বে দ্বীন ইসলাম ও জোসেফ

মাভাবিপ্রবি সিআরসি'র নেতৃত্বে দ্বীন ইসলাম ও জোসেফ


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখার স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি)–এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।


 নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. দ্বীন ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান জোসেফ।


কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. রাসেল আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. সাকিব মন্সীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য ৮২ সদস্যবিশিষ্ট নতুন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, যা মাভাবিপ্রবি শাখার কার্যক্রম আরও গতিশীল করবে।


এ বিষয়ে জানতে চাইলে সিআরসি, মাভাবিপ্রবি শাখার নবনির্বাচিত সভাপতি মো. দ্বীন ইসলাম বলেন,“সমাজে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমরা বিশ্বাস করি, সমাজের সবচেয়ে অবহেলিত পথশিশুরাও সুন্দর জীবনের অধিকার রাখে। তাদের জীবনমান উন্নয়নে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”


নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জোসেফ বলেন,“আলহামদুলিল্লাহ এটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব, যা আমি আল্লাহর পক্ষ থেকে একটি আমানত মনে করি। আগামী এক বছরের জন্য আমাদের নানা পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য থাকবে তৃণমূল পর্যায়ে কাজ করা এবং সংগঠনের কার্যক্রমে নতুনত্ব আনা। একসাথে যুক্ত হয়ে আমরা গড়ে তুলব একটি পথশিশু-মুক্ত সমাজ।”

আরও খবর