‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

পুলিশের অসহযোগী মনোভাবের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলন


দিনাজপুরে সাবেক স্ত্রীর নিকট রক্ষিত টাকা ফেরৎ চেয়ে এবং পুলিশের অসহিষ্ণু মনোভাব এর প্রতি ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেন এক ভুক্তভোগী। 

শনিবার সকালে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬)  এর কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সম্মূখে লিখিত বক্তব্য পাঠ করে বোচাগঞ্জ পৌরশহরের মালিপাড়া (মুর্শিদহাট) এলাকার মৃত মহির উদ্দিন খাঁ (শহীদ পরিবার) এর ছেলে আব্দুল মজিদ খাঁ জানান, প্রশাসন আসামীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। আমার ধারণা, আসামিদের সঙ্গে থানার কিছু কর্মকর্তার যোগসাজশ রয়েছে, যা সরকারি-বেসরকারি কল রেকর্ড ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে যাচাই করলে বেড়িয়ে আসতে পারে। সেতাবগঞ্জ পৌর ও উপজেলাবাসির পক্ষ থেকে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার দাবী- ১০ টি মামলার গ্রেফতারি পরোয়ানার আসামিদের ধরা হচ্ছে না কেন। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনাটির সত্যতা উদঘাটন করা হোক। থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণ মূল্যায়ন করা হোক। আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এরপরও যদি আমার ও আমার পরিবার আবারও হামলার শিকার হই, তাহলে সম্পূর্ণ দায়ভার বোচাগঞ্জ থানার পুলিশ প্রশাসনকে নিতে হবে।

অনিয়ম, দুর্নীতি ও সুস্পষ্ট পক্ষপাতের অভিযোগ উঠায় আমি এই বিষয়ে দিনাজপুর আমলি আদালতে দুটি মামলা দায়ের করি যার পাঁচ জন আসামির বিরুদ্ধে সিআর মামলা নং ৯০১/২৪ এবং তিনজন আসামির বিরুদ্ধে সিআর মামলা নং ২৪৩/২৪ রয়েছে। অভিযোগে বলা হয় যে, মোছাঃ আশা আক্তার (২৬) যিনি সুলতান ছাত্রাবাস ও আকাশ ছাত্রাবাসে অবস্থান করতেন, তার সংশ্লিষ্টতা থাকা সত্ত্বেও তদন্ত কর্মকর্তারা উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর রিপোর্ট দাখিল করেছেন। সচেতনমহল ও আমার দাবি, এই তদন্তে প্রভাব রেখেছে আশা আক্তারের মা লিপি আক্তার, বাবা লাইসুর রহমান, মিরা কাশ্মীরি নামের এক নারী ও তার দেহরক্ষী আব্দুল মালেক ওরফে চৌধুরী। উল্লেখ্য, আমার দুইটি বাড়ি বিক্রি করা ২৫ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকার মধ্যে রক্ষিত ১৬ লক্ষ ৯ হাজার ২০০ টাকা নিয়ে তিন কন্যা সন্তানকে রেখে আমার তৎকালীন স্ত্রী আশা আকতার পালিয়ে যায়। এই পৃথিবীতে মা বেঁচে থাকতে তিনটি কন্যা সন্তানকে যারা এতিম করেছেন তাদের বিচার দিনাজপুর আদালতেই হবে। 

আদালতে বেশ কয়েকটি মামলা চলমান যার মধ্যে বোচাগঞ্জ থানার মামলা নং- ৪/২৩ দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং- ১২৯/২৩, (তিনজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি), সিআর মামলা নং ৯০১/২৪ (২জন জামিনে ও ৩ জন ওয়ারেন্ট পরোয়ানা জারি), সিআর মামলা নং- ২৫৪/২৪, (দুই জনের ওয়ারেন্ট পরোয়ানা জারি), দিনাজপুর নির্বাহী কোর্ট মামলা নং-এমআর- ১/২৫ (৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি), সিআর মামলা নং ২৪৩/২৪ (তিনজনের বিরুদ্ধে সমন জারি), আট জনের বিরুদ্ধে সিআর মামলা নং- ২১৪৭/২৫ (বোচাগঞ্জ থানায় তদন্তাধীন), সিআর মামলানং- ১৫১/২৪, সিআর মামলা নং- ১৮৪/২৪, সিআর মামলা নং- ৩৯৬/২৪ (নির্বাহী কোট) (১০) সিআর মামলা নং- ৬৯/২৫। 

আব্দুল মজিদ খাঁ ওয়ারেন্টভূক্ত আসামীদের দ্রুত গ্রেফতারপূর্বক অর্থ উদ্ধার ও ন্যায় বিচারের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর