চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বাজারে দৃষ্টি কাড়ছে সরিষা ফুলের শাক।

সরিষা ফুল বিক্রেতা জিয়াউর রহমান

যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী নওয়াপাড়া বাজারে ক্রতাদের দৃষ্টি কাড়ছে  লোভনীয় সরিষা ফুলের শাক।


মাঠে মাঠে  হলুদ বরণ চাদরে মোড়ানো সরিষা ফুলের সমারোহ মানুষের মনকে  বিমোহিত করে তুলেছে,তেমনই  বাজারেও ক্রতাদের দৃষ্টি কাড়ছে মজাদার সরিষা ফুলের শাক।

 

 অভয়নগরের নওয়াপাড়া বাজারে  দৃষ্টি পড়লো সরিষা ফুলের আঁটি  হাতে জিয়ায়ুর রহমানের  দিকে। আনন্দ  চিত্তে সরিষা ফুলের শাক বিক্রয় করছেন উপজেলার  কাদির পড়ার  চাষি জিয়ায়ুর রহমান। তিনি গত তিন বছর যাবৎ সরিষার ফুল বিক্রয় করে আসছেন লাভজনক ভাবেই।

সরিষা চাষ করে ফসল তোলার আগেই সরিষার ফুল বিক্রয় করছেন জিয়াউর রহমান। তিনি এবার  ১৬ কাঠা জমিতে সরিষা বুনেছেন। ক্ষেতের সরিষা গাছ ফুলে ফুলে ভরে গেছে। তবুও ফুলসহ গাছের ডগা কেটে বিক্রয় করছেন বজারে। এপর্যন্ত ৬ দিনে আটাশ শত টাকার সরিষা ফুল বিক্রয় করেছেন। এখনো ৩/৪ দিন বিক্রয় হবে বলে আশা করছেন। 

এভাবেই তিনি সরিষা ফুল বিক্রয়ের উদ্দেশ্যে সরিষা বুনে থাকেন। এতে তিনি স্বাচ্ছন্দ মনে করেন। আগেই সরিষা ক্ষেত পরিস্কার হয়ে যাবে এবং আগেভাগেই  ধান চাষ করতে পারবেন বলে জানান।

বাজারে সরিষা ফুলের ব্যপক চাহিদা রয়েছে। সরিষা ফুল বাজারে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রয় হয়ে যায়।বিশেষ করে ব্যবসায়ীরা/ দোকানদারেরা আগ্রহভরে ক্রয় করে থাকে।

 

তাছাড়া সরিষা ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। সরিষা ক্ষেত দেখলে মনে হয় প্রকৃতি যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে মাটিতে। সরিষা বিভিন্ন খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয় মসলা হিসেবে। তমনই সরিষা ফুলের বড়া, ভর্তা, ভাজি  খেতে বেশ মজাদার। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। সারাবছর অন্যান্ন শাকসবজিতো বাজারে পেয়েই থাকে এবং মানুষ খেয়েই থাকে। সরিষা ফুলতো আর সবসময় পাওয়া যায়না, তাই শীতের সময় অন্যান্ন শাকসবজির সাথে  সরিষা ফুলের চাহিদা বেড়ে  যায়, আগ্রহভরে বা শখের বসে সরিষা ফুলের মজাদার ভর্তা,ভাজি ও বড়া খাওয়ার   প্রতি ঝুকে পড়ে।

আরও খবর




6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১৯ ঘন্টা ১৩ মিনিট আগে