ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কুবি শিক্ষককে হুমকি ও মিথ্যা অপবাদের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. কামরুল হাসান কর্তৃক সহকারী প্রক্টর ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মুতাসিম বিল্লাহকে হুমকি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৬জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ আব্দুল কাইয়ুম চত্বরে প্রায় ২০০ শিক্ষার্থী মানববন্ধন করেন।


এসময় শিক্ষার্থীরা হাসান কামরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, "হাসান কামরুলের ঠিকানা, এই ক্যাম্পাসে হবেনা," "সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবেনা," "আদু ভাইয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবেনা," "ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না" ইত্যাদি।


মানববন্ধনে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভুঁইয়া বলেন "আমরা ছোট বেলায় স্কুলে শিখেছি শিক্ষক পিতৃসম কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন শিক্ষককে হাসান কামরুল কর্তৃক হুমকি দিয়ে গেল, এর আগেও সে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যু নিয়ে নানারূপ কোন্দল লাগিয়ে দিতে চায়, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।


" নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ডিবেটিং সোসাইটির সভাপতি মুহসিন জামিল বলেন, হাসান কামরুল কে আমরা ২০২০ সাল থেকে চিনি। তবে এই চেনাটা কোনো পজিটিভ চেনা নয়, এটা সম্পূর্ণ নেগেটিভ। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যুতে সে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। সে বিশ্ববিদ্যালয়ের যে সকল গ্রুপ আছে সেগুলোকে কুক্ষিগত করে রাখে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের নামে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াতে থাকে। আমরা যদি হাসান কামরুলের ইতিহাস দেখি তাহলে দেখতে পারবের সে তার ফেসবুক স্ট্যাটাসে দেখতে পারবেন সে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষকদের নিয়ে বিভিন্ন মুখরোচক কথা লিখে থাকে। তার এই কর্মকাণ্ডের পিছনে কে ইন্ধন দিচ্ছে তাও আমাদের দেখতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হোসাইন আলামিন বলেন‚ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লোক সাপ্লাই দিতে পারেনি বলে হাসান কামরুল মোতাসিম বিল্লাহ'র পেছনে লেগেছে।


এই আদুভাই প্রথম ব্যাচ (২০০৬-০৭) হয়ে এখন ক্যাম্পাসে কী করে! শিক্ষকদের বলতে চাই আপনাদের সহকর্মী আক্রান্ত হয়েছে আপনাদের উচিত তার পাশে দাঁড়ানো। আমি প্রশাসনকে বলতে চাই এই হাসান কামরুলকে যেন তাকে যেন ক্যাম্পাসে বিশৃঙ্খলা করতে না দেয়া হয়। তাকে আজীবনের জন্য ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলাম। শিক্ষার্থীদের মানববন্ধন নিয়ে ইংরেজি বিভাগের চেয়্যারম্যান শরিফুল করিম বলেন, "বিশ্ববিদ্যালয়ে আমার সহকর্মীকে হুমকি এবং তার বিরুদ্ধে জেনারেল ডায়েরি প্রতিবাদ জানাচ্ছি, আমি আমার সহকর্মীর পক্ষে পূর্ণ সমর্থন দিচ্ছি " প্রসঙ্গত, গত ১১জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানের সময় প্রো-ভিসি অধ্যাপক ড. মাসুদা কামাল ও সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসান কামরুলের বিরুদ্ধে। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষক থানায় জিডি করেন।
আরও খবর