শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

পবিপ্রবি ইউট্যাব, জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী ‎কর্মচারী পরিষদের উদ্যোগে মানববন্ধন

ইউনির্ভাসিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) পবিপ্রবি ইউনিট, জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ পবিপ্রবির উদ্যোগে আজ দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাম্প্রতিক হত্যাকাণ্ডসমূহের পরিপ্রেক্ষিতে পরিকল্পিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে হেয় প্রতিপন্ন করা ও দেশকে অস্থিতিশীল করার ঘৃন্য মানসে অপশক্তির অপপ্রচার, কুরুচিপূর্ণ মন্তব্য ও উদ্দেশ্যপ্রণোদিত কার্যক্রমের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউট্যাব সাধারণ সম্পাদক ও প্রো-ভিসি ড. এস.এম হেমায়েত জাহান, রেজিস্ট্রার  প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, ল’ এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, সহযোগী অধ্যাপক ড. এ. বি. এম  সাইফুল ইসলাম, জিয়া পরিষদের (কর্মকর্তা ইউনিট) সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ও ডেপুটি রেজিস্ট্রার হাচিব মোহাম্মদ তুষার, ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা জনি, জাতীয়তাবাদী কর্মচারী  পরিষদের মোঃ মাহাবুব হোসেন প্রমুখ। 


প্রো-ভাইস চ্যান্সেলর ও ইউট্যাব সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান বলেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ জনসমর্থিত রাজনৈতিক দল। একটি চক্র এ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি সকল অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধের আহ্ববান জানান এবং  অবিলম্বে  সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানান। 


সভাপতির বক্তব্যে ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় প্রকৃত ঘটনাকে আড়াল করে একটি গুপ্ত সংগঠন জুলাই বিপ্লবের কুশীলব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে অশ্লীল স্লোগান ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত রয়েছে। পুলিশি তদন্তে হত্যাকাণ্ডটি ব্যবসায়িক দ্বন্দ্বে সংঘটিত হলেও উক্ত সংগঠনটি চাঁদাবাজির কল্পকাহিনী তৈরি করে দলীয় বিভেদ সৃষ্টির মাধ্যমে প্রকৃত খুনিদের আড়াল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রকৃতপক্ষে জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উক্ত সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা অব্যাহত রাখছে।

আরও খবর