শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জে জমজমাট ফুটবল প্রীতি ম্যাচ: ট্রাইবেকারে জয় পায় পশ্চিম বীরগাঁও ইউনিয়ন

শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের পশ্চিম মাঠে অনুষ্ঠিত হলো এক চমৎকার ও উত্তেজনাপূর্ণ ফুটবল প্রীতি ম্যাচ। সোমবার(১৪ জুলাই) বিকাল ৫টায় পাথারিয়া গ্রামের মাঠে এই খেলায় মুখোমুখি হয় পূর্ব পাগলা ইউনিয়ন বনাম পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ফুটবল দল।


প্রথমার্ধে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট খেলা উপহার দেয়। নির্ধারিত সময় শেষে ম্যাচের স্কোরলাইন ছিল ১-১। ফলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে,যেখানে ৩-২ ব্যবধানে পূর্ব পাগলা ইউনিয়ন দলকে পরাজিত করে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন দল। পাথারিয়া গ্রামের প্রবীণ মুরব্বি মোঃতারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুকান্ত সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম ও পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জাগীরদার খোকন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার সন্দীপ বিশ্বাস এবং পাগলা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ মৃদুল কান্তি দাস।


পাথারিয়া ১নং ওয়ার্ড সদস্য মোঃ রাজ্জাক মিয়া সহ পাথারিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তি বর্গ। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এই আয়োজন শান্তিগঞ্জের ক্রীড়া ও যুবসমাজকে নতুন উদ্দীপনা দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
আরও খবর