ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কুবিতে সহকারী প্রক্টরকে হুমকির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দুই দফা দাবি উত্থাপন করেন— রাষ্ট্রীয় অনুষ্ঠানের সময় শিক্ষককে হুমকি দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসান কামরুলকে আজীবনের জন্য ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং প্রো-ভিসি অধ্যাপক ড. মাসুদা কামাল ও সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও হাসান কামরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে শিক্ষকদের নিয়ে অশালীন ও বিভ্রান্তিকর মন্তব্য করে আসছেন, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফ ভূঁইয়া বলেন, “১১ জুলাই যখন হাসান কামরুল শিক্ষকদের হুমকি দিচ্ছিলেন, তখন আমরা পাশে দাঁড়িয়ে ছিলাম, কিন্তু পরিবেশের কথা ভেবে আমরা কিছু বলিনি। কিন্তু তার অতীত কর্মকাণ্ড ও বারবার পরিবেশ বিনষ্টের অভিযোগের কারণে আমরা মনে করি, তাকে আজীবনের জন্য ক্যাম্পাসে নিষিদ্ধ করা উচিত।” কুবি ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন সাবেক শিক্ষার্থী হয়ে শিক্ষককে হুমকি দেওয়ার ঘটনা আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। আমরা এ ঘটনার বিচার চাই।” বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাইম ভূঁইয়া বলেন, “১১ জুলাইয়ের রাষ্ট্রীয় কর্মসূচি সফল করতে মুতাসিম স্যারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ তাকেই হুমকি দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।” ‘পাটাতন’-এর সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, “একজন প্রাক্তন শিক্ষার্থী হয়ে হাসান কামরুল বিশ্ববিদ্যালয়ের কোনো স্টেকহোল্ডার না হয়েও শিক্ষকদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। আমরা এমন পরিবেশ চাই না, যেখানে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রশ্নবিদ্ধ হয়।” উল্লেখ্য, গত ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানের সময় প্রো-ভিসি অধ্যাপক ড. মাসুদা কামাল ও সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসান কামরুলের বিরুদ্ধে।
আরও খবর