আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

অসুস্থতা নিয়েই এসএসসিতে মালিয়ার ১১৯৭ মার্ক অর্জ,হতে চায় ডাক্তার

এপেন্ডিসাইডের প্রচন্ড যন্ত্রনা নিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ১১৯৭মার্কসহ জিপিএ ৫অর্জন করে সকলকে অবাক করে দিয়েছে  দিনাজপুর অক্সফোর্ড স্কুলের শিক্ষার্থী মোছাঃ মালিয়া।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে  ২০২৫শিক্ষাবর্ষে মালিয়া অক্সফোর্ড স্কুলের অধীনে রামডুবি, রানিপুর হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে।প্রত‍্যেক বিষয়ে ৯০এর উপরে মার্ক নিয়ে ১৩০০নম্বরের মধ‍্যে সর্বোচ্চ ১১৯৭ মার্ক পেয়ে গোল্ডেন প্লাসের কীতিত্ব অর্জন করে।

মালিয়ার পরিবার সুত্রে জানা যায়,পরীক্ষা শুরুর আগ থেকেই শুরু হয় মালিয়ার পেটে যন্ত্রনা।সে ব‍্যথার কোন তোয়াক্কা না করেই অংশগ্রহন করে পরীক্ষায়।কিন্ত সেই ব‍্যথা তীব্র আকার ধারন করলে চিকিৎসকের শরনাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষায় মালিয়ার এপেন্ডিসাইড ধরা পরে এবং দ্রুত অপারেশনের পরামর্শ দেয় চিকিৎসক।পদার্থবিদ‍্যা পরীক্ষার আগের দিন মালিয়ার শরীরে অস্ত্রোপচার চালানো হয়।এপেন্ডিসাইডের অপারেশনের পর মালিয়ার পরিবারের পক্ষ থেকে তার পরীক্ষা দেয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেললেও,হার মানেনি মালিয়া। শুধুমাত্র তার মনোবল ও ইচ্ছাশক্তিতেই অস্ত্রপচারের একদিন পরেই পদার্থ বিদ‍্যা পরীক্ষায় অংশগ্রহন করে সে।আর এভাবেই অসুস্থ শরীর নিয়ে মালিয়া একে একে সব পরীক্ষা  শেষ করে।


দিনাজপুর শহরের রামনগর এলাকার বাসিন্দা মোছাঃ মালিয়ার বাবা বিশিষ্ট ব‍্যবসায়ি আব্দুল মান্নান বলেন শরীরের তীব্র যন্ত্রণাকে উপেক্ষা করে,অসুস্থ অবস্থায়  মালিয়ার পরীক্ষা দেয়াই যেখানে অসম্ভব হয়ে পড়েছিল,সেখানে সে যে এতো ভাল রেজাল্ট করবে,এটা সত‍্যি আমাদের সকলকে অবাক করে দিয়েছে।তবে তিনি বলেন আমার তিনি কন‍্যা সন্তানের কনিষ্ঠ কন‍্যা মালিয়া।ছোট থেকেই সে পড়াশুনায় অনেক মনোযোগী ও পরিশ্রমী।মালিয়ার পঞ্চম শ্রেনীতে সাধারন গ্রেডে বৃত্তি পাওয়াসহ বিভিন্ন সময়ে বিভিন্ন ক‍্যাটাগরিতে একাধিক পুরষ্কার প্রাপ্তির রেকর্ড রয়েছে বলে জানান মালিয়ার বাবা।

অসুস্থ শরীর নিয়ে পরীক্ষায় অংশগ্রহন করে ভালো রেজাল্ট করার অনুভুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে মালিয়া প্রতিবেদককে জানান আমার এই রেজাল্ট প্রাপ্তির যে অনুভুতি তা ভাষায় প্রকাশ করা যাবে না।তবে তার এই কৃতিত্ত্ব অর্জনের জন‍্য সর্বোপ্রথম আল্লহর অশেষ রহমত ও তার খালা শাহনাজ পারভিন দিশার, সার্বক্ষণিক তার পাশে থেকে তাকে দেখাশুনা ও সহোযোগিতা করার অবদানেই আজকে তার এই প্রাপ্তি বলে  অভিমত ব‍্যক্ত করেন।সেই সাথে মালিয়া তার এই ভালো রেজাল্টের জন‍্য তার আব্বা,আম্মা ও বড় দুই বোনকেও সার্বক্ষণিক মনোবল জোগানোর জন‍্য অসংখ্য ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা জানান।মালিয়া ভবিষ্যতে বাবা,মা ও নিজের স্বপ্ন পুরনে ডাক্তার হয়ে দেশ ও দশের সেবা করতে চায়।মালিয়ার বড়বোন মমতাজ বেগম বলেন অসুস্থ থাকার পরেও তার এমন ভাল রেজাল্ট সত‍্যি আমাদের মুগ্ধ করেছে।তবে তিনি বলেন প্রকৃত পড়াশুনা করলে ও অদম‍্য পরিশ্রমী হলে কোন বাধাঁই সফলতাকে দমিয়ে রাখতে পারে না।মালিয়ার মেজো বোন মোছাঃ শামান্তা বলেন আমরা এক প্রকার আশাই ছেড়ে দিয়েছিলাম যে,সে বুঝি আর পরীক্ষাই দিতে পারবে না।কিন্তু মালিয়ার অগাদ বিশ্বাস ও মনোবলই তার আজকের এই অর্জন।আজকে তার এই ভালো রেজাল্ট শুধু তার একার সফলতা নয়,আমাদের পরিবারের,তার শিক্ষকদের সকলের সফলতা।পরিশেষে মালিয়ার মা মনকুস আরা বেগম তার জন‍্য সকলের কাছে দোয়া চান, ভবিষ‍্যতেও সে যেন এরকম ভালো রেজাল্ট করে তার কাঙ্খিত লক্ষে পৌঁছতে পাড়ে।

Tag
আরও খবর