একটি অবাদ,সুষ্ঠ,নিরপেক্ষ নির্বাচন দিয়ে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করাই আমার জীবনের শেষ ইচ্ছা উল্লেখ করে সাংবাদিক ইউনিয়ন,দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম হিরু বলেন একজন সন্তানকে যেমন তার বাবা আদর,স্নেহ,ভালবাসা দিয়ে তিল তিল করে গড়ে তুলে,ঠিক তেমনিভাবে আমি অনেক ঘাত,প্রতিঘাত সহ্য করে,চড়াই,উথরাই পেরিয়ে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরকে সন্তানের মতো বুকে আগলে রেখেছি।প্রথম দিকে গুটি কয়েক সদস্য নিয়ে হাটি,হাটি, পা পা করে এগিয়ে চলেছি।আমার ইউনিয়নের কোনো সদস্যকেই সেই কষ্ট,সেই যন্ত্রণা উপলব্ধি করতে দেইনি।দীর্ঘ ১৬ বছর আমরা নির্যাতিত হয়েছি,সুযোগ,সুবিধা থেকে বঞ্চিত হয়েছি।সংগঠনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে পদে পদে হোচোট খেয়েছি,বাধা,বিপত্তির সমুক্ষিণ হয়েছি ,কিন্তু আমাকে দমিয়ে রাখতে পারেনি।সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর(রেজি:২৯৩৬)কে একটি সুন্দর প্লাটফর্মে দাঁড় করিয়েছি।আজ যখন আমরা একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্বের পথ উন্মুখতো করতে চাইছি ,তখনও একটি মহল এই মহৎ উদ্দেশ্যকে নস্যাৎ করতে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টির পায়তারা করছে।কিন্তু তাদের সেই অসৎ উদ্দেশ্য কখনোই সফল হবে না ।আমি জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি।এই সংঘঠন থেকে আমার পাবার কিছু নেই।চাওয়া শুধু একটাই ,একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরি করা । আমার মৃত্যুর পরেও যেন এই ইউনিয়নের সদস্যরা বলতে পারে , কর্মময় জীবনের শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত দিশেহারা,অবহেলিত সাংবাদিকদের পথ প্রদশক ছিলেন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করে গেছে।
শনিবার(৫জুলাই)সকাল ১০টায় দিনাজপুর শহরের গণেশতলা চিলিশ চাইনিজ রেস্টুরেন্ট এর কনফারেন্স রুমে সাংবাদিক ইউনিয়ন,দিনাজপুর(২৯৩৬)২০২৫ এর বিশেষ সাধারণ সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
এছাড়াও বিশেষ সাধারণ সভায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হিরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ইউনাইটেড ল্যাবের পরিচালক মোঃ দিলাওযার হোসেন শাহ বলেন সাংবাদিক ইউনিয়ন, দিনাজপুর অবহেলিত ,নির্যাতিত ও পেশাজীবি সাংবাদিকদের সংগঠন।সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় জি এম হীরু নিজের আরাম আয়েশি জীবনকে বিসর্জন দিয়েছেন।এই বয়সে এসেও নিজের পরিবারের থেকে বেশি সময় দেন এই সংগঠনে ।তাই এই সংগঠনের স্বার্থ রক্ষায় সকলকে ঐকবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।শ্রম অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের শ্রম বিষয়ক কর্মকর্তা মোঃ হুমায়ন কবীর বলেন ,শ্রমিক স্বার্থ রক্ষায় সংগঠনের কোনো বিকল্প নেই।আর সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরী করতে হবে ।এছাড়াও তিনি নির্বাচন পরিচালনায় বিভিন্ন দিকনির্দেশনা এবং শ্রমিক, সংগঠনের স্বার্থরক্ষায় শ্রম অধিদপ্তরের ইতিবাচক দিক উল্লেখ করে বক্তব্য শেষ করেন।এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ সভাপতি মোফাছিলুল মাজেদ,সদস্য সিকান্দার আলী কাবুল প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আতিকুর রহমান ।বক্তব্য শেষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করে অত্র ইউনিয়নের উপদেষ্টা দিলোওয়ার হোসেনকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।