শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

ভোক্তা সচেতনতা বাড়লে কমবে অনিয়ম: সুনামগঞ্জে সিসিএস’র মতবিনিময় সভা

ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম এই প্রত্যয়ে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো ভোক্তা অধিকার বিষয়ক পরিচিতি ও মতবিনিময় সভা। শনিবার (৫ জুলাই) সকালে জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘কনশাস কনজিউমার্স সোসাইটি (সিসিএস)’ সুনামগঞ্জ জেলা শাখার কো-অর্ডিনেটর শাহিনা চৌধুরী রুবি'র সভাপতিত্বে ও ওবায়দুল হক মিলনের সঞ্চলনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ইমরানুল হাসান। মতবিনিময় সভায় জেলার ১২টি উপজেলার স্বেচ্ছাসেবকরা উপস্থিতি ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হলে ভোক্তাদের অধিকতর সচেতন হওয়া জরুরি। খাদ্যে ভেজাল, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য না লেখা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি ভোক্তাদের সচেতনতাও প্রয়োজন। এ সময় বক্তব্য রাখেন সাবেক সমন্বয়কারী জাহিদ হাসান চৌধুরী, নুরুল হক, এম এ বারী সিদ্দিকী, শাহাবুদ্দিন সিহাব, শহিদুল ইসলাম রেদুয়ান, আবুল হাসান, নিজাম উদ্দিন, তোফাজ্জল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ। বক্তারা জানান, জেলার বিভিন্ন উপজেলায় ভোক্তা অধিকার নিয়ে নিয়মিত সভা, কর্মশালা ও সচেতনতামূলক ক্যাম্পেইন চালাবে সিসিএস সুনামগঞ্জ জেলা শাখা। সভায় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আরও খবর