নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে দড়ি পেঁচিয়ে দুই লক্ষাধিক টাকার গাভীর মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলার পুড়াখালী গ্রামে একটি মূল্যবান গাভীর মৃত্যুতে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়,(৫ জুলাই) শনিবার সকালে স্থানীয় রাজ্জাক ফকির তার পালিত গাভীটি মাঠে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে বাড়িতে চলে আসেন। কিছু সময় পরে নাজিম উদ্দীন নামে এক কৃষক জমিতে গাভীটি মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে গাভীর মালিক রাজ্জাক ফকির ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখতে পান, শিংয়ে দড়ি পেঁচিয়ে হাঁটু পানির মধ্যে গাভীটি মৃত অবস্থায় পড়ে রয়েছে।

ঘটনাটি জানাজানি হলে আশপাশের মানুষজন সেখানে ভিড় করেন। পরে এলাকাবাসীর সহায়তায় গাভীটিকে টেনে এনে রাস্তার পাশে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে রাজ্জাক ফকির বলেন, হঠাৎ কিভাবে মৃত্যু হল জানতে পারিনি,তবে অনুমান করছি দড়ি পেঁচিয়ে হাঁটু পানিতে মাথা ডুবে থাকার কারণে মৃত্যু হতে পারে। 
গাভীটির আনুমানিক মূল্য ছিল প্রায় ২ লক্ষ টাকা। আরও মর্মান্তিক বিষয় হচ্ছে — গাভীটির একটি মাত্র দুই মাস বয়সী হৃষ্টপুষ্ট বাছুর রয়েছে। এ ঘটনায় রাজ্জাক ফকির ও তার পরিবার শোকাহত।
অনেকে ধারণা করছেন, অসাবধানতাবশত শিংয়ে দড়ি পেঁচানো এবং হাঁটু পানিতে পড়ে থাকার কারণে দমবন্ধ হয়ে গাভীটির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীও সতর্কতার প্রয়োজনীয়তার কথা বলছেন।
Tag
আরও খবর