ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

ইসলামপুরে দিবালোকে সাবেক ইউপির মেম্বার ছিনতাইয়ের শিকার



জামালপুরের ইসলামপুরে দিবালোকে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর নাম মোস্তাফিজুর রহমান ওরফে মজা। তিনি উপজেলার চিনাডুলী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। তাঁর বাড়ি ইউনিয়নের বামনা গ্রামে। 


আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেল পোনে ৫টার দিকে ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজারে ছিনতাইয়ের ওই ঘটনাটি ঘটে। 


এঘটনায় বিকেল ৬টার দিকে ছিনতাইয়ের শিকার সাবেক ইউপি মেম্বার মোস্তাফিজুর রহমান মজা বাদী হয়ে পৌর শহরের পলবান্ধা ভাটিপাড়া গ্রামের আক্কেল আলী আনিছ (৪০) এবং একই এলাকার মৃত আক্কেল আলীর ছেলে জাবেদ (৩৪) আসামি দিয়ে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া আরও অজ্ঞাত ৩ জনকে আসামি করা হয়েছে। 


থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ফির ছিলেন সাবেক ইউপি মেম্বার মোস্তাফিজুর রহমান মজা। পৌর শহরের গাঁওকুড়া এলাকায় করিম ঢালী রাইচ মিলের উত্তর পাশে সড়কে পৌঁছার মাত্রই দেশীয় অস্ত্রে ভয়ভীতি দেখিয়ে তাঁর গতিরোধ করে কয়েকজন ছিনতাইকারী। তিনি মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা তাঁকে কিল-ঘুষি মারতে থাকে। এসময় তাঁর প্যান্টের পকেটে রাখা ৮৩ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। যাওয়ার সময় ছিনতাইকারীরা এই মর্মে হুমকি প্রদান করে যে, ভবিষ্যতে উক্ত বিষয়ে বাড়াবাড়ি করলে তাঁকে খুন-জখম করবে। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।


ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুররহমান মজা বলেন, 'আমি ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফির ছিলাম। গতিরোধ করে আমাকে মারধর করে প্যান্টের পকেটে ছিড়ে ৮৩ হাজার টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়েছে। ছিনতাইকারীদের মধ্যে একজনকে চিনতে পেরেছি। এ বিষয়ে সন্ধ্যায় থানায় লিখতে অভিযোগ দিয়েছি।'


ঘটনাস্থলে সরেজমিনে গেলে, ধর্মকুড়া বাজারে আসা প্রত্যক্ষদর্শী পৌর শহরের বাসিন্দা সাহেব মিয়া বলেন, 'ছিনতাকারীরা দিবালোকে মোটরসাইকেল থামিয়ে সাবেক ইউপি মেম্বার মজার কাছ থেকে ৮৩ হাজার টাকা ছিনতাই করেছে। ছিনতাইকারী স্থানীয় বাসিন্দা।' 


ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বলেন, 'খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। বিষয়টি ওসি স্যারকে অবগত করা হবে।'


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, 'ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে৷ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।'


আরও খবর