দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

চিলমারীতে মিষ্টি কুমড়ার উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

চিলমারীতে মিষ্টি কুমড়ার উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারিতে "স্মলহোন্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেজ প্রজেক্ট এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় উচ্চ মূল্য ফসলে"র উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২শে জুন) সকাল ১১ ঘটিকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলার রমনা মডেল ইউনিয়নের তেলিপাড়া (পাত্রখাতা) এলাকায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ সময় মালচিং পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ নিয়ে স্থানীয় কৃষকদের সঙে নানান আলোচনা হয়েছে। এছাড়াও বিভিন্ন ফসল নিয়ে পরামর্শ দেয়া হয়েছে। এতে স্থানীয় কৃষক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার রাজু আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন মিয়া, আব্দুর রাজ্জাক, পূর্ণেন্দু সরকার। আরও  বক্তব্য রাখেন স্থানীয় কৃষক আর্জিনা বেগম। তিনি বলেন, আমি ১ একর জমির উপর কুমড়া চাষ করে অনেক লাভবান হয়েছি। কৃষি অফিস থেকে আমাকে সার ও বিজ এবং ঔষধ দিয়েছেন। এবং তারা সময় মতো তদারকি করে মালচিং পদ্ধতিতে কুমড়া চাষ করে আমি অনেক লাভবান হয়েছি। এক একর জমিতে চাষাবাদ করে নিজে খেয়ে দেয়ে বিক্রি করে প্রায় ৩০ হাজার টাকা লাভ করেছি। এ সময় ঐ কৃষক সকলকে উৎসাহ দেয় নতুন করে মিষ্টি কুমড়াসহ  বিভিন্ন সবজির উপর আবাদ করার জন্য। তার এই বক্তব্য শুনে অনেকে নতুন ভাবে এগিয়ে আসবে বলে জানান আর্জিনা বেগম।

আরও খবর