শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জে এড. আজাদ বখত এন্ড ফরিদ বখত গণ পাঠাগারের শুভ উদ্বোধন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এড. আজাদ বখত এন্ড ফরিদ বখত গণ পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(২৭ মে) বিকাল ৩.৩০ ঘটিকায় উপজেলার শান্তিগঞ্জ বাজার সমবায় মার্কেটের ২য় তলায় প্রধান অতিথি হিসেবে এড. আজাদ বখত এন্ড ফরিদ বখত গণ পাঠাগারের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। উদ্বোধন পরবর্তী সুলতানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমদ এর সঞ্চালনায় ও নিয়ামত উল্লাহ কয়েসের এর সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, গণ পাঠাগার হচ্ছে মানুষের জ্ঞানের ভান্ডার। এই অঞ্চলে যারা এই গণ পাঠাগার প্রতিষ্ঠা করলেন আমি তাদের এই মহতী উদ্যোগে কে স্বাগত জানাই। বই হচ্ছে সেই বন্ধু যার সাথে কখনো ঝগড়া হয়না। বই পড়ে আমরা যা শিখবো তা নিজের জীবনকে আলোকিত করবে আর সে জীবন হবে সামাজিক ও মানবিক। তিনি আরও বলেন, মানুষ এখন অনলাইন ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় করে। তাদেরকে আমরা আবার গণ পাঠাগার মুখী করতে হবে। আমি আশা করি আপনারা এই গণ পাঠাগার কার্যক্রম চালিয়ে যাবেন। গণ পাঠাগারে ভূমি সংক্রান্ত আইন কানুন, কৃষি সংক্রান্ত বই, আধুনিক টেকনোলজি হিসেবে যে সব বই রয়েছে সেগুলো পাঠাগারে অন্তর্ভুক্ত করবেন। পাশাপাশি পাঠকদের উদ্বুদ্ধ করতে বেস্ট পাঠককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার্ষিকভাবে মুল্যায়ন করার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি। এর আগে স্বাগত বক্তব্য রাখেন এড. আজাদ বখত এন্ড ফরিদ বখত গণ পাঠাগারের পরিচালক মোঃ মামুন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফারুক আহমদ, সুনামগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী মো: হেলাল উদ্দিন, সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র মাদ্রাসার প্রভাষক মমতাজুল ইসলাম আবেদ, শান্তিগঞ্জ উপজেলা জামাতের আমির হাফিজ আবু খালেদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুজ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: ইলিয়াস মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির,ভাতগাঁও আইডিয়াল কলেজের ইংরেজি প্রভাষক, দৈনিক সুনাম দিগন্ত পত্রিকার সম্পাদক তৈয়বুর রহমান,গণমাধ্যম কর্মী কাজী জমিরুল ইসলাম মমতাজ, আবু সঈদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারী মাস্টার দিলোয়ার হোসেন, ব্যাংকার তাজুল ইসলাম, ইউপি সদস্য লিটন মিয়া, দলিল লেখক আবু লেইছ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো: শফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: উসমান গনি ও ব্যবসায়ী হাফিজ আব্দুর রশিদ প্রমুখ।
আরও খবর