প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ


বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসায় এক অভিভাবক সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপরে উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজারের পাশে মনোরম পরিবেশে গড়ে উঠা আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসায় এই অভিভাবক সমাবেশ  অনুষ্ঠিত হয়।


আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক মাওলানা আফতাব উদ্দিনের সভাপতিত্বেও মাদ্রসার সুপার মাওলানা আব্দুস সাত্তারের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট ও আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার সভাপতি,লুবনান,রিচম্যান ও ইনফিনিটি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আফতাব উদ্দিন ওয়েলফেয়ার  ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোঃ ওয়ালি উল্লাহ,আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার চীফ এ্যডভাইজার মো. মুহিববুল্লাহ আজাদ, রাজাপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ। 


প্রধান অতিথি মোহাম্মদ জুনাইদ তার বক্তব্যে বলোন,প্রত্যন্ত গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া মানুষ তার সন্তানকে যেন বাড়িতে রেখে কম খরচে উন্নতমানের পরিবেশে পড়াশোনা করাতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখেই বাবার নামে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছি।প্রতিষ্ঠার পর থেকেই মাদ্রাসার সার্বিক পরিবেশ ও পরীক্ষার ফলাফল সন্তোষজনক। ইতিমধ্যে উপজেলা ও জেলায় ভালো প্রতিষ্ঠান হিসাবে সুনাম কুড়িয়েছে।  

Tag
আরও খবর