‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে ভূমি মেলা ২০২৫ এর শুভ উদ্ভোধন

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে শুরু হয় তিন দিনব্যাপী ভূমি মেলা। 

রোববার (২৫মে )উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে মেলার শুভ উদ্বোধন করেন

প্রধান অতিথি জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম । উপজেলা ভূমি অফিস দিনাজপুর সদরের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প এর সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী ভুমি মেলায় আমন্ত্রিত অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মো: জানে আলম, রেভিনিউ ডেপুটি কালেক্টর মুহ. সাদ্দাম হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার সার্ভেয়ার আবু দাইয়ান সহ দশটি ইউনিয়নের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। ভূমি মেলা উপলক্ষে সেবা গ্রহীতারা সদর উপজেলার নির্ধারিত স্টলে গিয়ে ই- নাম জারি, মৌজা ম্যাপ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি সহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা ও তথ্য নিতে পারবেন এই মেলায়। ভূমি মেলায় সহকারী কমিশনার (ভূমি) মোঃবোরহান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মো: রফিকুল ইসলাম বলেন বাংলাদেশের ভূমি সেবা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভূমি সেবায় ডিজিটালাইজেশন কার্যক্রম নাগরিকদের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। হয়রানি মুক্ত ও জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর, সেই লক্ষ্য অর্জনে ভূমি মন্ত্রণালয় প্রযুক্তিগতভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। নামজারি ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইন ভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে। যেকোনো নাগরিক পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোনো সময় সপ্তাহে সাত দিন দিনরাত ২৪ ঘন্টায় কল সেন্টার ও নাগরিক ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে দেশব্যাপী ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায়ের ফলে রাজস্ব আয় বহু গুনে বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।ভূমি মেলা অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা শারমিন।

Tag
আরও খবর