সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

গোয়ালন্দে পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের বিশেষ অভিযানে ৫২ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ১১ টার সময় গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পতিতাপল্লীর মেইন গেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সাগর বিশ্বাস (২২)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বেপারী পাড়ার মোঃ শাহাদত বিশ্বাসের ছেলে। বর্তমানে তার স্থায়ী ঠিকানা হাট গ্রাম, কালুখালী থানা, রাজবাড়ী জেলা। গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সাগর বিশ্বাসের কাছ থেকে ৫২ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।" ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়ালন্দঘাট থানায় নিয়মিত একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর
deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

২ ঘন্টা ৫০ মিনিট আগে