শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জে জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ' বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্প(২য় ফেইজ)' প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ মে) দুপুর ১২ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমার সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়, সহকারী পরিচালক একে এম আযাদ ভুইয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উসমানীনগর সমাজসেবা অফিসার জয়তী দত্ত। সেমিনারে আরও বক্তব্য দেন পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান ও থানার সেকেন্ড অফিসার এসআই নোবেল সরকার প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে। উপকারভোগীরা যাতে সহজে সুবিধা পেতে পারে সে লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
Tag
আরও খবর