‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

বীরগঞ্জ সরস্বতীপুর একাডেমীর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় বেসরকারি সংস্থা সরস্বতীপুর একাডেমির উদ্যোগে ৪৫জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এনজিও ব‍্যুরোর সার্বিক সহোযোগিতায় এবং সরস্বতীপুর একাডেমীর এডুকেশন স্পনসরশিপ প্রজেক্ট এর আওতায়, বীরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন ক‍্যাটাগরিতে শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি নগদ অর্থ প্রদান করা হয়।শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো:তানভীর আহমেদ। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শিক্ষা অর্জনের জন্য দারিদ্রতা এখন আর অন্তরায় নয়।শিক্ষার প্রসার ঘটাতে সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে।এর পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন‍্য সরকার ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থা ও ব‍্যক্তি এগিয়ে আসে।শিক্ষা গ্রহনের আগ্রহ থাকলে কোন প্রতিবন্ধকতা তাদের দমিয়ে রাখতে পারে না।এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন শিক্ষিত হলেই হবে না,মনুষ‍্যত্ব ও বিবেক বুদ্ধি সম্পন্ন একজন আদর্শ মানুষ হতে হবে।উন্নত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার প্রসার ঘটাতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।এসময় উপস্থিত ছিলেন সরস্বতীপুর একাডেমীর কোষাধ‍্যক্ষ রেভা:প্রফুল্ল কুমার রায়,সংস্থার প্রশাসনিক কর্মকর্তা দ্বিজেন্দ্র নাথ রায়সহ প্রমুখ।

উল্লেখ্য যে,সরস্বতীপুর একাডেমী দিনাজপুরসহ ছয়টি জেলার আটটি উপজেলায় শিক্ষার প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।সংস্থাটি আটটি উপজেলায় বিভিন্নভাবে মেধাবী ও হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপবৃওি  ছাড়াও মেধা বৃত্তি,মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক ছাত্র ছাত্রীদের ওরিয়েন্টেশন,মাসিক শিক্ষা উপবৃত্তি,স্কুল ইউনিফর্ম এবং এইচএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপ বাবদ আর্থিক সহোযোগিতা প্রদান করে থাকেন।

Tag
আরও খবর