নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন  দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ


ময়মনসিংহের নান্দাইলে জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।


বুধবার (১৪ মে)শিশুটিকে ২২ ধারায় জবানবন্দী ও ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।এ ঘটনায় মঙ্গলবার (১৩ মে) রাতে মামলা হয়েছে।


অভিযুক্তের নাম গোলাম হোসেন (৫৫)।সে উপজেলার ভাটি বিলপাড় এলাকার মৃত আসতম আলীর ছেলে।


জানা যায়, গোলাম হোসেন ওই শিশুকে বেশ কয়েকদিন ধরে দাদা বলে ডেকে কাছে নিয়ে বিভিন্ন জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখান। এক পর্যায়ে ১৫ দিন আগে ওই শিশুকে তিনি জোরপূর্বক ধরে নিয়ে যান পাশের একটি পাটক্ষেতে। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা চালান। লজ্জায়-ভয়ে তখন কাউকে কিছু বলেনি শিশুটি।


এর কিছুদিন পরশিশুটিকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেন গোলাম হোসেন। এতে শিশুটি আহত হলেও তখনো মুখ খোলেনি। 


ভুক্তভোগী শিশু জানায়,আগের ঘটনা তার মাকে জানাবেন বলে ভয় দেখিয়ে মঙ্গলবার (১৩ মে) পাটক্ষেতে নিয়ে গিয়ে আবার ধর্ষণ করেন।


এ অবস্থায় কান্না করে পাটক্ষেত থেকে বের হওয়ার সময় বাড়ির অপর এক মেয়ে জানতে চাইলে সে লজ্জা ও ভয়ে বাড়িতে গিয়ে নিজেকে আড়াল করে রাখে।


শিশুটির মা জানান, কি হয়েছে জানতে চাইলে মেয়ে জানায়, একটু পড়ে কাগজে লেখা পড়েই জানতে পারবে আসল ঘটনা। তখন ছেলের বউকে ডেকে এনে বিস্তারিত জানেন এবং তার মেয়ে জানায়, পাশের বাড়ির গোলাম হোসেন তাকে ধর্ষণ করেছেন। এ জন্য সে আত্মহত্যার পরিকল্পনা করেছে।


এ ঘটনার পর পরিবারের লোকজন থানায় গিয়ে পুরো ঘটনা অবহিত করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় এনে মামলা নেয়।


নান্দাইল থানার এসআই মো. আব্দুস সালাম বলেন, ‘আজ বুধবার শিশুটিকে ২২ ধারায় জবানবন্দীর জন্য আদালতে ও ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’

Tag
আরও খবর