আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিলমারীতে ৭ জেলের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

হাবিবুর রহমান চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীর ভারতের কারাগারে আটক থাকা ৭ বাংলাদেশী ৭জেলের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাছ ধরতে গিয়ে ভারতের কারাগারে প্রায় ৭মাস থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৫ জন ও রৌমারীর ২ জন, মোট ৭ জন জেলের দ্রুত মুক্তিসহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে দাবি জানিয়েন ভুক্তভুগির পরিবারের লোকজন । রবিবার (২৭ শে এপ্রিল) উপজেলা পরিষদ গেটের সামনে, বিকাল ৪ টার দিকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চিলমারী সাংবাদিক ফোরামের আয়োজনে মানববন্ধনে অংশ নেন আটককৃত জেলে পরিবারের সদস্যরা, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিসহ বিভিন্ন পেশাজীবি মানুষেরা। চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেলের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ মাহফুজার রহমান মন্জু, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম জুয়েল, মফস্বল সাংবাদিক ফোরাম চিলমারী উপজেলা সভাপতি সহ- অধ্যাপক ফজলুল হক, চিলমারী সাংবাদিক ফোরাম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম, ইউপি সদস্য রুকুনুজ্জামান স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের চিলমারী প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, সাব্বির হোসেন, আব্দুর রহমান পারভেজ, রেজাউল করিম, আটক জেলে বকুল মিয়ার স্ত্রী সানজিদা বেগম, মির জাহানের ছেলে আবু বক্কর সিদ্দিক, বিপ্লব মিয়ার স্ত্রী কাজলি বেগমসহ আরও অনেকে বক্তব্য রাখেন। তারা সবাই বলেন, তাদের ছেলে, পিতা ও স্বামীকে ভারতের জেলে গত ৭ মাস থেকে আটকে রাখা হয়েছে। তাদের ছেলে-মেয়েরা তাদের জন্য অসুস্থ হয়ে পড়েছে, তাদের পরিবারের অভিভাবক   না থাকায় ছেলে-মেয়েদের লেখা-পড়ার অনেক সমস্যা হচ্ছে। তাদের একমাত্র উপার্জনের ব্যাক্তি ছিল তাদের ছেলে বা স্বামীরা, তারা না থাকায় তাদের পরিবারের লোকজন এখন মানবেতর জীবনযাপন করছে। তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এবং পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে ৭ জেলের মুক্তির জন্য অনুরোধ এবং দাবি জানিয়েছেন।

আরও খবর