পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের

মিঠাপুকুরে যথাযথ মর্যাদায় ৫১তম বিজয় দিবস পালন

মিঠাপুকুরে যথাযথ মর্যাদায় ৫১তম বিজয় দিবস পালন


শামীম রানা,মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় যথাযথ মর্যাদায় ও সূর্যোদয়ের সাথে সাথেই উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে ৫১তম বিজয় দিবস পালন করা হয়েছে।শুক্রবার সকালে প্রভাতফেরীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা নিবেদনের পরেই মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত ও জাতীয় পতাকার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে মিঠাপুকুর থানার এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে কুচকাওয়াজ এবং শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে প্রদর্শন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াচে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

এরপর জাতির সূর্যসন্তান ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর-৫ আসনের সাংসদ,জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধাক্য এইচএন আশিকুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া,উপজেলা ভাইচ চেয়ারম্যান নিরাঞ্জন মহন্ত ,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন ও সহকারী ভূমি কমিশনার রুহুল আমিন সহ প্রমূখ। 


শামীম রানা 

মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধি

তারিখঃ ১৬.১২.২০২২

মোবাইল ০১৭৪৪-৮৯৬৫৮৮


Tag
আরও খবর