দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদক সেবন করে হলে কুবি শিক্ষার্থীর উগ্র আচরণ, নিশ্চুপ প্রশাসন

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলে মাদক গ্রহণ করে রাতের বেলায় ‘শৃঙ্খলা বিনষ্ট’ করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম চৌধুরী রাফসান সামি। তিনি ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


গতকাল বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এই শিক্ষার্থীকে নেশাদ্রব্য গ্রহণ করে হলের নিচ তলায় অস্বাভাবিক আচরণ করতে দেখা যায় বলে ওই হলের আবাসিক শিক্ষার্থীরা জানান।


এ বিষয়ে হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীরা জানান, আনুমানিক সাড়ে বারোটার দিকে ‘ব্যাবস্থাপনা শিক্ষা’ বিভাগের ১৭ তম আবর্তনের ‘চৌধুরি রাফসান সামি’ হলে এসে ১০৬ নং রুমে লাথি দিতে থাকে এবং গালাগালি করতে থাকে৷ একসময় সে নীচতলায় থাকা সাইকেলগুলোকে ফেলে দেয় এবং ‘অগ্নিনির্বাপক গ্যাসের’ সিলিন্ডার ছুড়ে মারে ও স্প্রে করে ধোয়া ছড়িয়ে দেয়। এতে ১০৬ নং রুমে অবস্থানরত জুনিয়র শিক্ষার্থীরা ভয়ে তটস্থ হয়ে থাকে। তার সাথে হলের বড় একটা নেশাখোর কম্যিউনিটি আছে বলেও জানান শিক্ষার্থীরা।'


এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষার্থী রাফসান দৈনিক দেশচিত্রকে বলেন‚ 'আমি আমার ফ্রেন্ডদের সাথে দুষ্টামি করছিলাম। আমি ফায়ার এক্সটিংগুইশার আমার ফ্রেন্ডের উপর ছাড়সি। ১০৬ নং রুমে আমি লাথি মারসি কিনা আপনি পার্সোনালি গিয়ে জিজ্ঞেস করেন। হয়তোবা লাথি দেইনাই, ধাক্কা দিসি দৌড়াদৌড়ি করছিলাম। আমার ফ্রেন্ড ধাক্কা দেয়াতে গ্যাস সিলিন্ডারটা ফেলে দিসি।'


এ বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মোহাম্মদ হারুন বলেন‚ ‘প্রতক্ষ্যদর্শী শিক্ষার্থীরা যদি কোন লিখিত অভিযোগ প্রদান করে তাহলে আমি এর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করতে পারি। অভিযোগ পেলে আমি দায়িত্বরত সিকিউরিটি গার্ডকেও কারণ দর্শানোর নোটিশ প্রদান করবো। সিকিউরিটি গার্ডকে বারবার বলা হয় সে প্রায়ই এখানে একবার এসে আবার চলে যায়। ভবিষ্যতে যেন এমন কিছু না ঘটে সে বিষয়ে প্রশাসনের সাথে আলোচনা হবে।’

এ বিষয়ে প্রক্টর ড. মোহাম্মদ আব্দুল হাকিম বলেন‚ ‘হলের বিষয়ে আমি কিছু বলতে পারি না। হলের সবকিছুর দায়িত্বে থাকেন প্রভোস্ট। প্রক্টর হলের ব্যাপারে মাথা ঘামাতে পারে না। প্রভোস্ট রিপোর্ট দিলে আমরা একশন নিতে পারি। বিশ্ববিদ্যালয়ের ভেতরে মাদক গ্রহণ করলে আমরা অবশ্যই এর শাস্তি প্রদান করবো। এটা যেহেতু হলের ভেতর হয়েছে হলের প্রভোস্ট এর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করবে। আমি এখন জানলাম, আমি প্রভোস্টের সাথে কথা বলবো।’
আরও খবর